Sunday, May 3, 2026

Important News of Today: আজ নজর থাকবে কোন কোন খবরে :

Date:

Share post:

১) শুধু কলকাতা ও হাওড়া নয়, বাংলার সব পুরসভায় ভোট হোক একসঙ্গে। এই দাবি নিয়ে দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই মামলায় কমিশনের হলফনামা চেয়েছিল আদালত। সোমবার হলফনামা জমা দিয়েছে কমিশন। আজ, বুধবার ওই মামলাটির শুনানি রয়েছে।

২) বুধবার বেলা ১১টায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি। আদালতের আজকের রায়ের উপরই নির্ভর করবে আগামী মাসে পুরভোট হবে কী না।

৩) আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হওয়ার কথা। বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে মুখ্যমন্ত্রী মূলত বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি ও আর্থিক বিষয় সংক্রান্ত ইস্যুতে দাবি তুলে ধরতে পারেন।

৪) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রাজধানীতে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একাধিক কর্মসূচির রয়েছে। সকলের নজর থাকবে সেদিকেও।

৫) স্কুলে গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের হাতে প্রাথমিকঅনুসন্ধানের ভার দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য। আজ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে ওই মামলাটির শুনানি হওয়ার কথা।

৬) রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। এক দিনে নতুন আক্রান্তর সংখ্যা বেড়ে ৭০০-র পার করল। কলকাতায় ২০০ -র বেশি সংক্রমিত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত শতাধিক। পাশাপাশি, কলকাতা লাগোয়া জেলাগুলিতেও সংক্রমণ কম উদ্বেগজনক নয়। তবে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যুর সংখ্যা আগের দিনের থেকে কিছুটা কমেছে। সেই সঙ্গে দৈনিক টিকাকরণ বেড়ে সাড়ে ৬ লক্ষাধিক হয়েছে।

Related articles

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে