Friday, April 3, 2026

Murder Case: দশম শ্রেণীর ছাত্রীকে খুন, ধড় থেকে মাথা আলাদা করে দিল যুবক!

Date:

Share post:

দশম শ্রেণীর ছাত্রীকে খুন (Murder Case) এক যুবকের। স্কুল যাওয়ার পথে ধড় থেকে মাথা আলাদা করে দিল পাশের বাড়ির এক যুবক। ঘটনাটি ঘটেছে ফালাকাটার (Falakata) খলিসামারি এলাকায়। অন্যদিকে ষষ্ঠ শ্রেনীর ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল নদীর ধার থেকে। দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার মেজবিল এলাকায়।

 

স্কুল যাবার সময় দশম শ্রেণীর ছাত্রীর ধড় থেকে মাথা (Murder Case) আলাদা করে দিল পাশের বাড়ির এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটার খলিসামারি এলাকায় । স্থানীয় সূত্রে জানা খবর, বুধবার সকালে অঙ্কিতা শীল স্কুল যাবার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। সেই সময় পাশের বাড়ির এক যুবক তার মুখ বেঁধে চুল টেনে তাকে দাঁ দিয়ে গলা কেটে তার মাথা থেকে ধড় আলাদা করে দেয় এমনটা জানিয়েছে মৃতার খুড়তুতো বোন।

অভিযুক্ত যুবককে আটক করেছে ফালাকাটা থানার পুলিশ (Falakata Police Station)। একইসঙ্গে তার পরিবারের প্রত্যেক সদস্যকে ফালাকাটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফালাকাটা থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে খুনি ওই যুবকের নাম স্বপন বিশ্বাস। তার বাড়িও একই গ্রামে। তবে পুলিশ আগামীকাল ওই যুবককে আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-SSC ভবন অভিযান ঘিরে পুলিশ বামেদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র, বিক্ষোভ বিধাননগর থানার সামনেও

অন্যদিকে, নদীর ধার থেকে এক ছাত্রের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মেজবিল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম মনোজ বর্মন বয়স (১২ )বছর। ষষ্ঠ শ্রেনীর শীলবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

মঙ্গলবার বিকেলে মনোজ সাইকেল নিয়ে মেজবিল গ্রামে রাসের মেলা দেখতে গিয়ে রাতে আর বাড়ি ফেরেনি। রাতেই বাড়ির লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো হদিস মেলেনি তার। বুধবার সকালে পড়ুয়ার বাবা সুনীল বর্মন সোনাপুর পুলিশ ফাঁড়িতে যখন ছেলের নিখোঁজ এফআইআর করতে যান, তখনই মধ্য মেজবিল এলাকায় বুড়ি তোর্সা নদীর ধারে ওই যুবকের দেহ পরে আছে বলে খবর আসে। এরপর এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। জানা গিয়েছে ওই মৃতের শরীরে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে ওই ছাত্রের তা কিন্তু সঠিক কেউই বলতে পারছে না। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কী কারণে মৃত্যু হয়েছে মনোজের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...