Tuesday, March 31, 2026

BCCI: ভারতীয় দলে মাংস বিতর্ক নিয়ে মুখ খুলল বিসিসিআই

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট সিরিজ। তার আগে গত মঙ্গলবার থেকে, ভারতীয় ক্রিকেটে একধরণের বিতর্ক উঠে এসেছে। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়দের ফিটনেস ও স্বাস্থ্য ঠিক রাখতে ডায়েট চার্টে একটি বড় পরিবর্তন করেছে বিসিসিআই। আর তার মধ্যে একটি বড় বিষয় হল পর্ক ও বিফের নিষেধাজ্ঞা ও হালাল মাংসের আবশ্যিকতা। আর এবার এই নিয়ে মুখ খুলল বিসিসিআই। এই ধরণের খবরের সত্যতাকে সরাসরি উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধূমাল। এদিন তিনি বলেন, কোন ক্রিকেটার কী খাবেন তা নিয়ে কোনও নির্দেশিকা দেয়নি বোর্ড।

সংবাদমাধ্যমে অরুণ বলেন, “ক্রিকেটারদের খাদ্যতালিকা নিয়ে বিসিসিআই কখনও কোনও দিন নাক গলায় না। আমরা কোনও খাদ্যতালিকা দেইনি। প্রত্যেক ক্রিকেটার নিজের ইচ্ছা অনুযায়ী খাবার খান। সেখানে বিসিসিআইয়ের কোনও ভূমিকা নেই। বিসিসিআই কখনই কোন ক্রিকেটার কী খাবেন তা বলে দেয়না। ক্রিকেটাররা নিজের পছন্দ অনুযায়ী খাবার খেয়ে থাকেন।”

এরপাশাপাশি অরুণ ধূমাল আরও বলেন,” কোনও ক্রিকেটার ইচ্ছা করলে হালাল করা মাংস খেতে পারেন। যেমন অনেক সময় বিদেশি দল এলে কোনও ক্রিকেটার আবেদন করেন তাঁর খাবার জন্য অন্যদের সঙ্গে মিশিয়ে ফেলা না হয়। তবে বিসিসিআইয়ের সামনে কোনও দিন হালাল করা মাংস নিয়ে কোনও ঘটনা আসেনি।”

আরও পড়ুন:Manchester United: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...