Saturday, June 27, 2026

Santosh Trophy: সিকিমকে ১-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলা

Date:

Share post:

সন্তোষ ট্রফির(Santosh Trophy)মূল পর্বে চলে গেল বাংলা(Bengal)। বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে সিকিমকে ১-০ গোলে হারাল রঞ্জন ভট্টাচার্য্যের দল। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন দিলীপ ওরাঁও।

ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় বাংলা। এদিন ম‍্যাচের প্রথম থেকেই সিকিমকে চাপে রেখেছিল বাংলা। প্রথম থেকেই একের পর এক আক্রমণের ঝড় তোলে রঞ্জন ভট্টাচার্য্যের দল। ম্যাচের শুরুতেই বক্সের মধ্যে দিলীপ ওরাওকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলা। তবে সেই  সহজ সুযোগ মিস করেন মহিতোষ রায়। এরপরই আক্রমণ বজায় থাকে বাংলা দলের। যার ফলে ৪২ মিনিটে তুহিন দাসের সেন্টার থেকে গোল করেন দিলীপ ওরাও।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে বাংলা। দ্বিতীয়ার্ধে একাধিক গোলের সুযোগ এলেও সেটা হাতাছাড়া করেন বাংলার ফুটবলাররা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে মাঠ ছাড়েন রঞ্জন ভট্টাচার্য্যের দল। আগামী ৫ জানুয়ারি কেরলে নক আউট রাউন্ডে খেলতে নামবে বাংলা।

আরও পড়ুন:India-New Zealand: শ্রেয়স-জাড্ডুর ব‍্যাটে ভর করে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...