Saturday, June 13, 2026

Tripura: আগরতলার ৫১ আসনেই পুনর্নির্বাচন দাবি সিপিএমের

Date:

Share post:

পুরভোটের নামে দিনভর গণতন্ত্রকে নগ্ন করা হল ত্রিপুরার বুকে। ভোটের নামে শুধু প্রহসন নয়, বিপ্লব দেবের রাজ্যে গেরুয়া সন্ত্রাস ছাপিয়ে গেল সমস্ত নির্লজ্জতাকে। ত্রিপুরার বুকে রচিত হলো গণতন্ত্রের এক অন্ধকার অধ্যায়। যা এই ভূ-ভারতে আগে কোথাও কেউ দেখেনি। যেখানে সুপ্রিম কোর্টকে বলে বলে বুড়ো আঙুল দেখাল রাজ্য প্রশাসন ও শাসক বিজেপি। এবার পুরভোট মিটতে না মিটতেই আগরতলায় নতুন করে নির্বাচনের দাবি তুলল রাজ্য সিপিএম।

আগরতলার প্রতিটি ওয়ার্ডে নতুন করে ভোটগ্রহণের দাবি তুলেছে সিপিএম। সিপিএমের অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে ত্রিপুরায়। নিয়ম থাকা সত্ত্বেও তাদের দলের পোলিং এজেন্টদের বুথে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি, বুথের ভিতরে সাংবাদিকদের ঢুকতেও বাধা দেওয়া হয়েছে। সিপিএম নেতৃত্বের দাবি, তাঁরা পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি। সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বৃহস্পতিবার বলেন, ‘‘রাজ্যের বিজেপি সরকার পুরভোটে দিনদুপুরে গণতন্ত্রের অমাবস্যা নামিয়ে এনেছে। ভোটের মতো একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছে ওরা।’’

অন্য দিকে, বিজেপি-র তরফে সিপিএমের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভোটের দিন সমস্ত বুথে স্বাভাবিক ভাবেই ভোটপ্রক্রিয়া চলেছে বলে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাগ। পাল্টা সিপিএমের বিরুদ্ধেই বিজেপিকর্মীদের মারধরের অভিযোগ এনেছেন তিনি।

আরও পড়ুন- Petrol Price: জ্বালানির দামে আগুন, বাইক ছেড়ে ঘোড়া কিনলেন যুবক!

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...