Friday, June 26, 2026

Tripura Municipal Election: ত্রিপুরায় অবাধ ছাপ্পার ভিডিও প্রকাশ্যে, ভোটারকে থামিয়ে ভোট দিচ্ছেন অন্যজন!‌

Date:

Share post:

ত্রিপুরায় পুরভোটের আগে থেকেই সন্ত্রাস ও বিশৃঙ্খলা হবে বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। একাধিকবার এই অভিযোগে সোচ্চার হয়েছে তৃণমূল।এই অভিযোগ কে সামনে রেখে সুপ্রিম কোর্টে ভোট স্থগিতের আর্জি জানিয়েছিল তারা।যদিও সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের নির্দেশে আজ নির্ধারিত দিনেই ত্রিপুরায় পুরভোট হচ্ছে। কড়া নিরাপত্তায় গোটা রাজ্যের প্রায় সব বুথকে মুড়ে ফেলেছে প্রশাসন।কিন্তু এটা যে শুধুই লোক দেখানো, একটি ভিডিও প্রকাশ্যে আসতেই অভিযোগের সত্যতা প্রমানিত হয়ে গেল।কারচুপির একটি ভিডিও প্রকাশ করে অভিযোগ করেছে তৃণমূল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কালো জামা পরা ওই যুবক অন্য ভোটারদের হয়ে দিব্যি ভোট দিচ্ছেন। ইভিএমকে আড়াল করে রাখা বক্সের এপারে দাঁড়িয়েই বোতাম টিপছেন তিনি। ঘরে বসে রয়েছেন নির্বাক ভোটকর্মীরা।বাইরে দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তারক্ষী। এসবকে তোয়াক্কা না করেই ওই যুবক ইভিএম–এর বোতাম টিপছেন।
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক বয়স্ক মহিলা ভোট দেওয়ার জন্য ইভিএম মেশিনের কাছে গেলেন। কিন্তু মুখে মাস্ক, কালো জামা পরা ওই যুবক এগিয়ে গিয়ে উল্টো দিক থেকে হাত বাড়িয়ে ইভিএম মেশিনের বোতাম টিপে দিলেন।ওই বৃদ্ধা কিছু না বলেই এরপর বেরিয়ে চলে যান। এর পর আর ব্যক্তি ভোট দেওয়ার সময়ও ওই যুবকটি এসেছিলেন ইভিএমের কাছে।
সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোটাররাও ভয়ে প্রতিবাদ করছেন না।ত্রিপুরা তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে ওই ভিডিওটি। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, ভিডিওটি আগরতলার ১৩ নম্বর ওয়ার্ডের একটি বুথের। ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর ছেলেই প্রকাশ্যে ছাপ্পা দিচ্ছেন বলে অভিযোগ।

আজ, বৃহস্পতিবার ত্রিপুরায় আগরতলায় পুরসভায় ভোট চলছে। ৬৪৪টি বুথে হবে ভোট। আগরতলার সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। তার পরেও চলছে রিগিং বলে অভিযোগ করল সিপিএম এবং তৃণমূল।
তাদের অভিযোগ, সব ভোটারকে বুথে ঢুকতেই দিচ্ছে না বিজেপি। মুখে মাস্ক, মাথায় হেলমেট পড়ে কয়েক জন দুষ্কৃতী বাড়ি বাড়ি ঘুরছে। ভোটারদের শাসিয়ে আসছে, যে ভোট দিতে যাওয়া চলবে না।
সিপিএম বিবৃতি দিয়ে এসবের জন্য বিজেপি–কে দায়ী করেছে। জানিয়েছে, বিরোধী দলগুলোর সমর্থকদের ভোট দিতে দিচ্ছে না বিজেপি দুষ্কৃতীরা।এমনকি,বিরোধী প্রার্থীদের মারধর, ভোট লুঠ সহ একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল, সিপিএম সহ সব বিরোধীরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...