Monday, April 6, 2026

India-New Zealand: শ্রেয়স-জাড্ডুর ব‍্যাটে ভর করে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারত-নিউজিল‍্যান্ড টেস্ট (India-New Zealand Test) সিরিজ। প্রথম টেস্টে প্রথম দিনে চালকের আসনে অজিঙ্কে রাহানের ( Ajinkya Rahane) দল।  দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ২৫৮। সৌজন্যে শ্রেয়স আইয়র এবং রবীন্দ্র জাদেজার দুরন্ত ইনিংস।

কানপুরে সিরিজের প্রথম টেস্টটি স্মরণীয় হয়ে থাকবে শ্রেয়স আইয়ারের কাছে। অভিষেক টেস্টে দৃঢ়তার পরিচয় দেখিয়ে দুরন্ত অর্ধশতরান করে ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন তিনি। ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানে। কিন্তু ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র ১৩ রানে আউট হয়ে যান মায়াঙ্ক আগরওয়াল। এরপর শুভমন গিলের সঙ্গে বেশ ভালো পার্টনারশিপ গড়েন চেতেশ্বর পুজারা। দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। ৫২ রান করেন তিনি। ২৬ রান করেন চেতেশ্বর পুজারা। ৩৫ রান করেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। এরপরই চাপের মধ্যে থেকে দলকে টেনে তোলেন চলতি টেস্টে অভিষেককারী শ্রেয়স আইয়র এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। নিজেদের মধ্যে শতরানের জুটি বাঁধেন তাঁরা। অভিষেক ম‍্যাচেই অর্ধশতরান করেন শ্রেয়স। অর্ধশতরান আসে জাদেজার ব্যাট থেকেও। তৃতীয় সেশনে বেশ দ্রুত গতিতে রান করলেন তাঁরা। ৭৫ রানে অপরাজিত শ্রেয়স। অপরদিকে ৫০ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন কেইলি জেমিসন। একটি উইকেট নেন টিম সৌদি।

আরও পড়ুন:Virat Kohli: অনুশীলনে বিরাটকে পরামর্শ সঞ্জয় বাঙ্গারের, দ্বিতীয় টেস্টের আগে নিজেকে ঝালিয়ে নিতে মরিয়া কোহলি

 

Related articles

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...