Sunday, April 5, 2026

Election Commission: EVM-এ পুরভোট, সন্ধের পরে নয় বড় মিটিং-মিছিল: আর কী জানাল কমিশন

Date:

Share post:

১৯ ডিসেম্বরেই কলকাতা পুরসভার ভোট। বৃহস্পতিবার, বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে জানাল রাজ্য নির্বাচন কমিশন। সম্ভাব্য গণণার দিন ২১ ডিসেম্বর। তবে গণনা নিয়ে চূড়ান্ত ঘোষণা পরে হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। এবারও ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে নির্বাচনী আচরণ বিধি।

এক নজরে কী বলল কমিশন:

• কলকাতার মোট ১৪৪টি পুরভোট

• মোট বুথ ৪৭৪২টি

• মোট ভোটার ৪০৪৮৩৫২

• আজ থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে

• মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর

• মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৪ ডিসেম্বর

• মনোনয়ন পত্র স্ক্রুটিনি ২ ডিসেম্বর

• মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দুজন থাকতে পারবেন

• কোভিড বিধি মেনে প্রচার করতে হবে

• প্রচারের জন্য সন্ধে ৭টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত কোনও বড় মিটিং-মিছিল করা যাবে না

• বাড়ি বাড়ি প্রচারে থাকতে পারবেন সর্বোচ্চ ৫ জন

• ভোটগ্রহণের সময় সকাল ৭টা থেকে সন্ধে ৬টা

• পুনর্নির্বাচন হলে তা হবে ২০ ডিসেম্বর

• ভোটগনণা খুব সম্ভবত ২১ ডিসেম্বর

নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, কোথায় কত পুলিশ মোতায়েন করা হবে- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট চেয়েছে তারা। সেই রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা পুরভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও হাওড়া নিয়ে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি।

 

Related articles

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...