Monday, April 6, 2026

BJP: বড়সড় রদবদলের অপেক্ষায় বঙ্গ বিজেপি, নতুন কমিটির ঘোষণা শীঘ্রই

Date:

Share post:

দিলীপ ঘোষের পর রাজ্য বিজেপির দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। গত ২০ সেপ্টেম্বর রাজ্য বিজেপির সভাপতি পদের দায়িত্ব পান সুকান্ত মজুমদার। তার পর দু’মাস পার হয়ে গেলেও নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়নি। নতুন কমিটিতে কারা জায়গা পেতে পারেন তা নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছে। গেরুয়া শিবির সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই সব জল্পনার ইতি হতে পারে। এখন দিল্লি সফরে রয়েছেন সুকান্ত। গিয়েছেন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও। মূলত নতুন রাজ্য কমিটি চূড়ান্ত করার লক্ষ্যেই রাজ্য সভাপতির দিল্লি সফর। খবর, নতুন কমিটিতে প্রাধান্য পেতে পারেন মহিলা এবং যুবরা।

এই প্রসঙ্গে বুধবার দিল্লিতে সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আগামী মাসের শুরুর দিকেই কমিটি ঘোষণা করা হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে মহিলারা থাকবেন।” আগের মতো ১২ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১২ জন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ থাকবেন কমিটিতে (BJP State Committee)। এছাড়াও আরও খবর, বিজেপিতে পুরনোদের মতোই অন্য দল থেকে যাঁরা এসেছেন, তাঁদেরকেও সমান গুরুত্ব দেওয়া হবে। কর্মদক্ষতা অনুযায়ী নতুন ও পুরনোদের মধ্যে ভারসাম্য আনা হতে পারে। তবে তালিকায় আরএসএস অনুগামীরা বাড়তি গুরুত্ব পেতে পারেন বলে জানা গিয়েছে। এবারের নতুন রাজ্য কমিটিতে থাকতে পারেন ৩০-এর আশপাশে প্রতিনিধি। এঁদের মধ্যে মহিলা প্রতিনিধির সংখ্যা ৮-এর আশপাশে হতে পারে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহেই শুক্রবারের পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে একপ্রস্থ বৈঠক করবেন সুকান্ত। সেই বৈঠকের পরেই নতুন রাজ্য কমিটির নামের তালিকায় চূড়ান্ত সিলমোহর দেওয়া হবে।

আরও পড়ুন- Bangla Pokkho: এবার আত্মপ্রকাশ করতে চলেছে বাংলা পক্ষের মুখপত্র ‘বাংলা পক্ষ বার্তা’

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...