Saturday, June 20, 2026

Tripura Election:গেরুয়া শিবিরের সন্ত্রাসের মধ্যে দিয়েই শুরু হল ত্রিপুরায় পুরভোট

Date:

Share post:

উত্তেজনার আবহেই শুরু হল ত্রিপুরার পুরভোট। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে আগরতলা পুরসভা, ১৩টি পুর পরিষদ-সহ  ৬টি নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হবে। রাজ্যে মোট বুথের সংখ্যা ৬৪৪। ভোটদাতা ৪ লক্ষ ৯৩ হাজার ৪১।

আরও পড়ুন:Governor: ব্যাখ্যা চেয়ে হাওড়া পুরসভার সংশোধনী বিল আটকালেন রাজ্যপাল, তীব্র সমালোচনা ফিরহাদের

অশান্তি ঠেকাতে বুধবার থেকেই রাজধানী আগরতলা-সহ বিভিন্ন পুরসভার বুথে বুথে সিআরপিএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশনের কথা মত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আগরতলার প্রতিটি বুথে পাঁচ জন করে সশস্ত্র জওয়ান মোতায়েন রয়েছেন। অন্য পুর অঞ্চলগুলির স্পর্শকাতর বুথে থাকবেন চার জন করে থাকবেন।

২২২টি আসনে লড়াইয়ে আছেন মোট ৭৮৫ জন প্রার্থী। এর মধ্যে বিজেপি-র ২২২, সিপিএমের ১৯৭, তৃণমূলের ১২০ এবং কংগ্রেসের ৯২ জন রয়েছেন। আগরতলা পুরসভার ৫১টি ওয়ার্ডের সব ক’টিতেই বিজেপি এবং তৃণমূল প্রার্থী দিয়েছে। কংগ্রেস লড়ছে ৩৩টিতে। সিপিএম ৪০ এবং সহযোগী সিপিআই ৩, আরএসপি ২, ফরওয়ার্ড ব্লক ১টি ওয়ার্ডে লড়ছে।

প্রসঙ্গত প্রচারপর্ব ঘিরে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত থেকে ত্রিপুরা জুড়ে ইন্টারনেট পরিষেবায় বন্ধ রাখার অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে গোটা ঘটনা ঘটাচ্ছে বিজেপি। যাতে তাঁদের অত্যাচারের ঘটনা মানুষের কাছে না পৌঁছায়, সেজন্য একাজ করেছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।

অন্যদিকে আরগরতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতে বাইক বাহিনীর হানার অভিযোগ উঠেছে।সিসি ক্যামেরায় ধরা পড়েছে বাইক বাহিনীর ছবি। হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল বিজেপির দিকে।যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...