Monday, April 6, 2026

Abani Ray: প্রয়াত প্রবীণ আরএসপি নেতা অবনী রায়, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত প্রবীণ আরএসপি নেতা অবনী রায় (Abani Ray)। বৃহস্পতিবার, সকালে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যৃ হয় আরএসপি (RSP) নেতা তথা প্রাক্তন সাংসদের। বয়স হয়েছিল ৮৪ বছর। অবনী রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শোকবার্তায় তিনি লেখেন,

“বিশিষ্ট রাজনীতিবিদ অবনী রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে নতুন দিল্লিতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রবীণ আরএসপি নেতা অবনীবাবু রাজ্যসভার সাংসদ ছিলেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে।
তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল।
আমি অবনী রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

২০১৬-র জুন মাসে প্রাক্তন সাংসদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকেই তিনি অসুস্থ। দীর্ঘ দিন ছিলেন শয্যাশায়ী। এদিন, বেলা ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। বিকেল পাঁচটা নাগাদ লোদি রোডের মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

১৯৫৯ সালে মাত্র ২০ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি অবনী রায়ের। দীর্ঘদিন সর্বভারতীয় রাজনীতিতে আরএসপি-র মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। আরএসপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকও হন। ১৯৭৮ সালে কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ১৯৯৮ থেকে ২০১১- তিনবার রাজ্যসভা সদস্য নির্বাচিত হন। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে অবনী রায়ের সুসম্পর্ক ছিল।

আরও পড়ুন:Raj Kundra -Shilpa setty : মুম্বই বিমানবন্দরে রাজ- শিল্পা, কোথায় চললেন দুজনে? 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...