Sunday, March 22, 2026

Indian Football: ‘ব্রাজিল ম‍্যাচে আমরা জেতার মানসিকতা নিয়ে মাঠে নামব’, বললেন ভারতীয় মহিলা দলের হেডস‍্যার

Date:

Share post:

শুক্রবার সকালে মানাউসে চতুর্দেশীয় টুর্নামেন্ট খেলতে নামবে ভারতীয় মহিলা ফুটবল দল( India)। আর প্রথম ম্যাচেই ভারতের প্রতিপক্ষে শক্তিশালী ব্রাজিল ( Brazil)। ফিফা র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল। শক্তিশালী প্রতিপক্ষ হলেও, ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া ভারতের প্রমিলা ব্রিগেড।

শুক্রবার আন্ডারডগ হয়েই ব্রাজিলের বিরুদ্ধে  নামবে ভারত। তবে এই ম‍্যাচে লড়াইয়ের ডাক দিয়েছেন ভারতের হেডস্যার থমাস ডেনেরবি। এদিন সাক্ষাৎকারে ডেনেরবি জানিয়েছেন যে তার দল শেষ বাঁশি বাজা অবধি লড়বে।

সাংবাদিক সম্মেলনে থমাস ডেনেরবি বলেন,”ম‍্যাচে আমরা জেতার মানসিকতা নিয়ে মাঠে নামব। সবসময় আমাদের জয়ের মানসিকতাই থাকবে।  ব্রাজিল ম্যাচ নিয়ে দলের মধ্যে উত্তেজনা কাজ করছে। প্রতিপক্ষ দলে অনেক তারকা ফুটবলার রয়েছে। আমরা প্রত্যেকেই তাঁদের সম্মান করি। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে খেলাটাই আমাদের কাছে দারুণ একটা প্রাপ্তি। ভাল ফুটবল উপহার দিতে চাই।”

আরও পড়ুন:UEFA Champions league: চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় ম‍্যানসিটির, ২-১ গোলে হারাল পিএসজিকে

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...