Friday, April 3, 2026

মধ্যপ্রদেশে দুর্গ-উধমপুর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪টি কামরা

Date:

Share post:

ফের একবার ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শুক্রবার দুর্গ-উধমপুর এক্সপ্রেসের(durg Udhampur express) শীততাপ নিয়ন্ত্রিত চারটি কামরায় আগুন লাগে। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগ্নিকাণ্ডের(Fire) জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শেষ পাওয়া খবরে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পৌঁছেছেন রেলের(Rail) আধিকারিকরাও।

জানা গিয়েছে, রাজস্থানের ধুলপুর এবং মধ্যপ্রদেশের মোরেনার মাঝামাঝি জায়গায় ছিল ওই ট্রেনটি। ২০৮৪৮ নম্বর জম্মু তাওয়ি দুর্গ এক্সপ্রেসটি ঝাঁসির দিকে যাচ্ছিল। এদিন ওই ট্রেনটি হেতমপুর স্টেশনের কাছে পৌঁছনোর পর, বিকেল চারটে নাগাদ ট্রেনের কামরায় আগুন চোখে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ট্রেনের দুটি বগি অনেকটা অংশ পুড়ে গিয়েছে। যদিও বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। সমস্ত যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে একাধিক দমকল বাহিনী কাজ করছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...