Wednesday, June 24, 2026

Indian Railway : ৫০ নয়, আগের মতোই রেলের প্ল্যাটফর্ম টিকিট মিলবে ১০ টাকায়

Date:

Share post:

কমছে রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রেল। আর ৫০ টাকা করে নয়, এবার থেকে আগের মতোই প্ল্যাটফর্ম টিকিট মিলবে ১০ টাকায়। (Platform ticket price reduced:)৷

করোনা অতিমারির সময় স্টেশনে ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় বাড়িয়ে ৫০ টাকা করে দিয়েছিল ভারতীয় রেল৷ করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সেই দাম কমানো হল৷
রেল সূত্রে জানানো হয়েছে, এবার থেকে আগের মতোই দশ টাকায় পাওয়া যাবে প্ল্যাটফর্ম টিকিট৷ মধ্য রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্ল্যাটফর্ম টিকিটের দাম পঞ্চাশ টাকা থেকে কমিয়ে দশ টাকা করার কথা জানানো হয়৷প্ল্যাটফর্ম টিকিটের দাম একধাক্কায় পঞ্চাশ টাকা হওয়ায় যাত্রীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছিল ৷ কিন্তু রেলের যুক্তি ছিল, করোনা অতিমারির মধ্যে প্ল্যাটফর্মে অবাঞ্চিত ভিড় কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা৷
পশ্চিমবঙ্গের কোনও স্টেশনে অবশ্য প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়নি৷ কিন্তু দক্ষিণ পূর্ব রেলের আওতায় থাকা কয়েকটি স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছিল৷সেন্ট্রাল রেলের তরফে প্রথম প্ল্যাটফর্ম টিকিটের দাম কমার কথা বলা হয়।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে দুর্গ-উধমপুর এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪টি কামরা

ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস, দাদর, লোকমান্য তিলক টারমিনাস, থানে (Thane), কল্যাণ (Kalyan), পানভেল রেল স্টেশনগুলিতে এখন থেকে প্ল্যাটফর্ম টিকিটের দাম হচ্ছে ১০ টাকা।
করোনা অতিমারির ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক সব পরিষেবাই ফিরছে রেলে৷ যেমন, করোনার কারণে বন্ধ রাখা হলেও ফের দূরপাল্লার মেল, এক্সপ্রেস ট্রেনগুলিতে প্যান্ট্রি কার পরিষেবা শুরু করা হয়েছে৷
যদিও এখনই সমস্ত ট্রেনে নয়।  বিশেষ কয়েকটি প্রিমিয়াম ট্রেনে চালু হচ্ছে Indian Railway Catering and Tourism Corporation Limited (IRCTC)-র কেটারিং সার্ভিস ও খাবার পরিষেবা। বিশেষ এই ট্রেনগুলির মধ্যে আছে রাজধানী, শতাব্দী, দুরন্ত, তেজসের মতো ট্রেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...