Monday, March 23, 2026

Raniganj: রানিগঞ্জে স্পঞ্জ কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, ছাই চাপা পড়ে নিখোঁজ ৩ শ্রমিক

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা ঘটলো রানিগঞ্জের(Raniganj) স্পঞ্জ আয়রন কারখানা। ফ্লাই অ্যাশের(Fly ash) স্টোরেজ ট্যাংক ভেঙে ছাইয়ের নিচে চাপা পড়লেন ৩ শ্রমিক। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায়। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। চলছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, শনিবার স্পঞ্জ আয়রন কারখানায় জমা করা ফ্লাই অ্যাশ স্টোরেজ ট্যাংকটি ভেঙে পড়ে। সেই সময় কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক(Workers)। শ্রমিকদের একাংশের দাবি, তিনজন নিচে চাপা পড়ে যান। শিবনাথ রাম নামে এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ তিনজন। তাঁরা হলেন রানিগঞ্জের বল্লভপুরের বাসিন্দা তন্ময় ঘোষ, অন্ডালের হরিশপুরের বাসিন্দা দিলীপ গোপ এবং বাঁকুড়ার পলাশডাঙার বাসিন্দা শিবশংকর ভট্টাচার্য।

আরও পড়ুন:Vasundhara Goswami: ক্ষিতি কন্যা বসুন্ধরাকে প্রার্থী করে কলকাতা পুরভোটে চমক তৃণমূলের

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। যদিও পুলিশ ও দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, এই ফ্লাই অ্যাশ (Fly Ash) দিয়ে ইট তৈরি হয। ধস কবলিত এলাকা বা জলাজমি ভরাটের কাজেও লাগে ফ্লাই অ্যাশ।

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...