Saturday, June 20, 2026

Weather Forecast: নামছে পারদ, লেপ-কম্বল মুড়ে শীতকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বঙ্গবাসী

Date:

Share post:

ফের রাজ্যে পারদ পতনের পালা শুরু। উত্তুরে হাওয়ার দাপটে ভোরের দিকে শীতের(Winter) আমেজ উপভোগ করতে শুরু করেছে রাজ্যবাসী। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও গত কয়েকদিনের তুলনায় কমেছে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ আকাশ একদম ঝকঝকে থাকায় আরও নামবে পারদ, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গের তরাই, ডুয়ার্সেও সে ভাবে ঠান্ডা পড়েনি। আগামী ২-৩ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে। নভেম্বরের শেষে শীতের উষ্ণতা পেতে প্রস্তুত রাজ্যবাসী।
যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন নভেম্বরের শেষ লগ্নে এসে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না পড়লেও এ বার ডিসেম্বর-জানুয়ারিতে হাড় কাঁপানো শীত অনুভব করবেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বলছে, তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীত পড়বে বলে মনে করা হচ্ছে। উচ্চচাপের ফাঁড়া কেটেছে। তাই বুধবারের পর থেকে ধীরে ধীরে ফিরছে ঠান্ডা আমেজ। এমনও হতে পারে, আগামী সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।

আরও পড়ুন:Vasundhara Goswami: ক্ষিতি কন্যা বসুন্ধরাকে প্রার্থী করে কলকাতা পুরভোটে চমক তৃণমূলের

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...