Saturday, April 4, 2026

India-New Zealand: অক্ষর-অশ্বিনের বোলিং-এর দাপটে কিউয়িদের বিরুদ্ধে ম‍্যাচে ফিরল ভারত

Date:

Share post:

অক্ষর প‍্যাটেল(axar patel),রবীচন্দ্রন অশ্বিনের( R Ashwin) বোলিং-এর দাপটে নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে  ম‍্যাচে ফিরল ভারত ( India)। ভারত-নিউজিল‍্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ১ উইকেটে ১৪। কানপুরে ৬৩ রানে এগিয়ে অজিঙ্কে রাহানের দল।

দ্বিতীয় দিন টম লাথাম ও উইল ইয়ং শতরানের পার্টনারশিপে বেশ সুবিধাজনক জায়গায় চলে গিয়েছিল কিউয়িরা।  তবে তৃতীয় দিনে দুর্দান্তভাবে কামব্যাক করল ভারত। সৌজন্যে অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন। তৃতীয় দিনের শুরুতে উইল ইয়ংকে ৮৯ রানে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। আর তারপরেই অধিনায়ক কেন উইলিয়ামসনকে  প্যাভিলিয়নে পাঠান উমেশ যাদব। উইলিয়ামসন করেন ১৮ রান। আর এর জেরে নিউজিল্যান্ড চাপে পড়ে যায়। আর তারপর শুরু হয় অক্ষর প্যাটেলের বোলিং-এর দাপট। ৬২ রানে পাঁচ উইকেট তোলেন এই বাঁ হাতি স্পিনার। কাইল জেমিসন শেষের দিকে ২৩ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু বাকিরা কেউই যোগ্য সঙ্গত দেননি। যার ফলে ২৯৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে পাঁচ উইকেট নেন অক্ষর প‍্যাটেল। ৩ উইকেট নেন অশ্বিন। একটি করে উইকেট নেন উমেশ যাদব এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:Csk: সিএসকের প্রথম রিটেইন্ড ক্রিকেটার হতে চান না ধোনি: সূত্র

তবে দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১ রানেই আউট হন শুভমন গিল। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পুজারা। কিউয়িদের হয়ে একটি উইকেট নেন কেইলি জেমিসন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...