Friday, June 26, 2026

SSKM Nurses Agitation : বেতন বৈষম্য ও বদলির অভিযোগে এসএসকেএম থেকে মিন্টো পার্ক পর্যন্ত মিছিল নার্সদের

Date:

Share post:

টানা ১৫ দিন ধরে এসএসকেএম-এর নার্সদের(SSKM Nurses Agitation) বিক্ষোভ, আন্দোলন চলছেই। বেতন বৈষম্য ও বদলির অভিযোগে শনিবার মিছিল করেন

নার্সরা। মিছিল যায় এসএসকেএম (SSKM to Minto Park) থেকে মিন্টো পার্ক পর্যন্ত। এক্সাইড মোড়ে বিক্ষোভ দেখিয়ে ফের এসএসকেএমে ফিরে আসে মিছিল।

বেতন বৈষম্য, আচমকা বদলির নির্দেশের প্রতিবাদে টানা ১৫ দিন ধরে অনশন ও বিক্ষোভ আন্দোলন করছেন এসএসকেএমের নার্সরা ।আন্দোলনকারীদের অভিযোগ এসএসকেএমে অনশনের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়েন ২ জন নার্স। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম আসেনি । এমনটাই দাবি আন্দোলনকারীদের। এদিকে এসএসকেএম (SSKM) হাসপাতাল চত্বরে মাইক বাজিয়ে নার্সদের আন্দোলন সম্পর্কে রিপোর্ট দিতে আরো দুদিন সময় চাইল রাজ্য। হাসপাতাল চত্বরে নার্সদের আন্দোলন নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা ইউথ ফ্রন্ট নামে একটি সংগঠন হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছে। সেখানে বলা হয়েছে, হাসপাতাল চত্বরে এই ধরনের আন্দোলন চলতে পারে না। এর ফলে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে নার্সদের সংগঠনের দাবি, পে স্কেল নিয়ে দীর্ঘ দিন ধরে বঞ্চনার শিকার হয়েই তারা এই প্রতিবাদে রাস্তায় নেমেছেন । আগামী সোমবার রাজ্য রিপোর্ট দিলে তারপর পরবর্তী শুনানি।

এসএসকেএমের নার্সদের এই বিক্ষোভ ও আন্দোলনের সূত্রপাত পুজোর প্রায় মাস তিনেক আগেই। বেতন বৈষম্যের প্রতিবাদে এসএসকেএম চত্বরে বিক্ষোভে সামিল হয়েছিলেন নার্সরা। সে সময় নিজেদের দাবি নিয়ে তাঁরা স্বাস্থ্য ভবনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। জানা গিয়েছে, সে সময় স্বাস্থ্য ভবনের তরফে আন্দোলনকারী নার্সদের আশ্বস্ত করা হয় যে, মাস তিনেকের মধ্যেই সেই সমস্যার সমাধান করা হবে। বৈতন বৈষম্য দূর করার , সম কাজে সম বেতন ইত্যাদি যে যে দাবি রয়েছে, তার সবকটিই গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। কিন্তু

আন্দোলনকারীদের অভিযোগ, তিন মাসের সময়সীমা যখন শেষ হয়ে আসছে, তখন আচমকাই স্বাস্থ্য ভবনের তরফে একটি বদলির নির্দেশিকা জারি করা হয়। সেখানে ৩৫ জন নার্সকে বদলি করা হয়েছে। এই ৩৫ জনের মধ্যে এমন ১১ জন রয়েছেন, যাঁরা সে সময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

ওই ১১ জনকে ডিম রিলিজ করা হয়েছে। অর্থাৎ তাঁরা বর্তমানে যেখানে কর্মরত, সেখানে তৎক্ষণাৎ কাজ শেষ করে যেখানে বদলি করা হল, সেখানে দ্রুত কাজে যোগ দিতে হবে। এই বদলির নির্দেশকে আন্দোলনকারীরা প্রতিহিংসা স্বরূপ বলে মনে করেছিলেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...