Friday, June 19, 2026

Amir-Kiran : বিচ্ছেদের পরেও ছেলের ফুটবল দেখতে মাঠে একসঙ্গে আমির-কিরণ

Date:

Share post:

বেশ কয়েক মাস হল তাদের বিয়ে ভেঙে গেছে । আমির খান আর কিরণ রাও (Amir Khan & Kiran Rao) এখন আর স্বামী-স্ত্রী নন। শুধুই বন্ধু । বিচ্ছেদের পরও তাঁদের বন্ধুত্ব একই রকম থাকবে। অন্তত ছেলের জন্য তাঁরা একসঙ্গে সময় দেবেন সে কথা দিয়েছিলেন। সেই কথা রেখেই ছেলে আজাদের একটি ফুটবল ম্যাচে একসঙ্গে উপস্থিত থেকে আজাদকে উৎসাহ দিয়েছেন তাঁরা। শনিবার আজাদের ফুটবল ম্যাচে বাবা, মা হিসেবে হাজির ছিলেন আমির এবং কিরণ।

এদিকে ইতিমধ্যেই আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার কথা আমির খান অভিনীত নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’। আর তারপরেই নাকি তৃতীয় বিয়েটি সেরে ফেলবেন আমির। যদিও আমির বা কিরণ কেউই এ নিয়ে কোনো মন্তব্য করেননি কোথাও । তবে খবর, ‘দঙ্গল’ ছবিতে আমিরের সহ অভিনেত্রী ফতিমা সানা শেখের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । আর এই নতুন সম্পর্কের জেরেই নাকি কিরণের সঙ্গে তাঁর দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। যদিও এ খবরের সত্যতাও তাঁরা স্বীকার করেননি।

 

Related articles

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...