Thursday, June 25, 2026

Uttarpradesh: যোগীরাজ্যে ফের নামবদল, আগ্রার ‘মুঘল রোড’ এবার ‘মহারাজা অগ্রসেন রোড’

Date:

Share post:

আগামী বছর বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে(UttarPradesh)। তবে হিন্দুত্বের ধ্বজা হাতে যোগী আছেন বহাল তবিয়তে। নামবদলের ধারা জারি রেখে চিরপরিচিত আগ্রার(Agra) মুঘল রোডের নাম পরিবর্তনের পথে হাঁটতে চলেছেন যোগী আদিত্যনাথ(YogiAdityanath)। অতীতের মুঘল রোড(Mughal road) এবার যোগীর দৌলতে হতে চলেছে মহারাজা অগ্রসেন রোড(Maharaja Agrasen road)। নাম বদলে পিছনে অবশ্য যুক্তি খাড়া করেছেন আগ্রার মেয়র নবীন জৈন। তার দাবি কমলা নগরের বাসিন্দারা চাইছেন এই নাম হোক রাস্তাটির।

কথিত আছে, অগ্রসেন ছিলেন প্রাচীন কালের বণিক নগরী অগ্রোহার রাজা। ভগবান রামের ছেলে কুশের বংশের লোক ছিলেন তিনি। যার ফলে মুসলিম ছোঁয়া থাকা মুঘল রোড পরিবর্তন করে মহারাজা অগ্রসেনের নামে ভোট ময়দানে হিন্দুত্বের তুলি টানছেন যোগী। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই রাজ্যে মুসলিম ছোঁয়া থাকা একাধিক জায়গার নাম পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধানসভা নির্বাচনের আগে এবার শেষ লগ্নে মুঘল রোডের নাম পরিবর্তন করে মহারাজা অগ্রসেন রোড করার পথে যোগী।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...