Thursday, June 25, 2026

school- NorthBengal : পড়ুয়াদের স্কুলমুখী করতে শিক্ষক -শিক্ষিকারা গ্রামের দুয়ারে দুয়ারে

Date:

Share post:

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের (দ্বাদশ) শিক্ষক- শিক্ষিকারা শনিবার পৌঁছলেন গ্রামের দুয়ারে দুয়ারে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েরা যাতে স্কুলমুখী হয় সেই আবেদন রাখলেন অভিভাবকদের কাছে। সেইসঙ্গে কোভিড নিয়ে সকলকে সচেতনও করলেন। প্রধানশিক্ষক অমিত কুমার দে-র উদ্যোগে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। ব্যাপক সাড়া পড়ে তাঁদের এই উদ্যোগে। ধান তোলা এবং আলু বোনার এই ব্যস্ততম মুহূর্তে ক্ষেত ছেড়ে স্কুলে অভিভাবক সভায় আসা প্রায় অসম্ভব। তাই তাঁদের কাছেই, একদম কৃষি জমিতে, পৌঁছলেন শিক্ষক শিক্ষিকারা। ঘরে ঘরে গিয়ে মায়েদের কাছেও পৌঁছে দিলেন বার্তা। ফাইনাল Activity Task নিয়ে কথা বললেন। এই বিদ্যালয় ইতিমধ্যে রাজ্যের সেরা যামিনী রায় পুরস্কার পেয়েছে। প্রধানশিক্ষক অমিত কুমার দে ২০২১ সালে রাজ্য সরকারের ‘শিক্ষকরত্ন’ সম্মানে ভূষিত হয়েছেন। এমন আন্তরিক প্রয়াসকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন মন থেকে।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...