Friday, June 19, 2026

Firhad Hakim: ভোটে প্রার্থী হওয়ার পরই কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

শুক্রবার আসন্ন কলকাতা পুরসভার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর সেই তালিকায় তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদে ইস্তফা দিলেন রাজ্যের আবাসন ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আরও পড়ুন- KMC 101: বাপ্পাদিত্যের সমর্থনে দেওয়াল লিখে ১৪৪ ওয়ার্ডেই জয়ের অঙ্গীকার পার্থর

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে বিধায়ক হয়েও ফিরহাদ হাকিম ছাড়াও টিকিট পেয়েছেন দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং রত্না চট্টোপাধ্যায়। তবে এদিন ফিরহাদ হাকিমের সঙ্গে নগরান্নয়ন দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অতীন ঘোষ, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, রামপেয়ারে রাম, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়, সামসুদ্দিনজামান আনসারি, মনজার ইকবাল, আমিরুদ্দিন ববিরা। তবে আর এক প্রশাসক ও ৯৩ ওয়ার্ডের কো-অর্ডিনেটর রতন দে এদিন ইস্তফা দেননি। কেননা, তিনি এবার আর পুরভোটে তৃণমূলের টিকিট পাননি। প্রশাসনিক নিয়ম মেনেই ফিরহাদ হাকিম সহ কলকাতা পুরসভার সিংহভাগ প্রশাসক ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Uttarpradesh: যোগীরাজ্যে ফের নামবদল, আগ্রার ‘মুঘল রোড’ এবার ‘মহারাজা অগ্রসেন রোড’

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...