Friday, June 26, 2026

Bilkis: প্রার্থী ঘোষণার পরদিনই বড় চমক, সিপিআইএম ছেড়ে তৃণমূলে বিলকিস বেগম

Date:

Share post:

কলকাতা পুরভোটে তৃণমূল ও বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পরদিনই বড় চমক। জোড়া ফুলে যোগ দিলেন ৭৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিআইএম (Cpim) কাউন্সিলর বিলকিস বেগম (Bilkis Begam)। টানা দশ বছর ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বিলকিস। কিন্তু এবার তাকে টিকিট দেয়নি সিপিআইএম। বিলকিসের আগে ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ফৈয়াজ আহমেদ খান। পরে ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ার পর থেকেই ওই আসনে প্রার্থী ছিলেন বিলকিস বেগম। দলের বিরুদ্ধে ক্ষোভ থেকেই শুক্রবার তৃণমূল (Tmc) নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান তিনি।

২০১৫-তে তৃণমূলের ঝড়েও খিদিরপুরের ৭৫ নম্বর ওয়ার্ড ওয়ার্ড থেকে জয়ী হন সিপিআইএম প্রার্থী বিলকিস। পুরসভার অধিবেশনেও বিরোধীপক্ষের হয়ে সক্রিয় ভূমিকায় দেখা যেত বিলকিসকে। কিন্তু বৃহস্পতিবার, তৃণমূলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। কিন্তু সেই তালিকায় নাম নেই বিলকিস বেগমের। ওই ওয়ার্ডে ফের বামেদের প্রার্থী হয়েছেন ফৈয়াজ আহমেদ খান। তারপরই তৃণমূলে যোগ দিলেন বিলকিস।

ঘোর তৃণমূল জমানাতেও নিজের আসন ধরে রেখেছিলেন যিনি, পুরভোটের টিকিট না পেয়ে সেই বিলকিস দলের উপর চূড়ান্ত ক্ষুব্ধ বলে মনে করছেন অনেকেই সেই কারণেই দলবদলে সিদ্ধান্ত। এদিন ফিরহাদ হাকিমের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সিপিআইএম কাউন্সিলর।

আরও পড়ুন:Hoogli: দুয়ারে শিক্ষক: হুগলির বৈদবাটিতে অভিনব উদ্যোগ

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...