Friday, April 3, 2026

Nandigram Bandh: সরকারি আধিকারিক নিগ্রহে রাস্তা আটকে অভিযুক্তদের মুক্তির দাবি বিজেপির

Date:

Share post:

হরিপুর কিষান মাণ্ডিতে(Krishan Mandi) কৃষি আধিকারিককে মারধর করার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। সরকারি আধিকারিক(Govt Officer) নিগ্রহের ঘটনায় সেই অভিযুক্তদের মুক্তির দাবিতে শুক্রবার ১২ ঘন্টার বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। বেলা বাড়তেই বনধকে(strike) ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো নন্দীগ্রামে(Nandigram)। মাণ্ডির সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা চালালো বিজেপি সমর্থকরা। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে নন্দীগ্রাম থানা থেকে প্রচুর পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছেন।

উল্লেখ্য, কৃষি দফতরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে কর্তব্যরত সরকারি কর্মীকে হেনস্থা ও মারধরের অভিযোগে ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুর্নীতির অভিযোগ কিসান মাণ্ডি এক্সটেনশনে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা। কৃষি দপ্তরে স্মারকলিপি জমা দিতে গেছিলেন তাঁরা। তখনই মাণ্ডি থেকে বেরোচ্ছিলেন এক্সটেনশন অফিসার বিদ্যুৎবরণ। হাতের কাছে ওই আধিকারিককে পেয়ে মারধর শুরু করা হয়। বিজেপি–র মহিলা কর্মীরা তাঁকে লাথি, কিল, চড়, ঘুষি মারেন। এই ঘটনায় ছয় বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে বিজেপির দাবি, অকারণেই গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। শিগগিরই তাদের কর্মীদের ছেড়ে দিতে হবে। এই ঘটনায় শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টা নন্দীগ্রামে বনধের ডাক দিয়েছে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...