Friday, April 3, 2026

Hoogli: দুয়ারে শিক্ষক: হুগলির বৈদবাটিতে অভিনব উদ্যোগ

Date:

Share post:

দুয়ারে সরকার, দুয়ারে রেশন, এমনকী, দুয়ারে টিকা- এসবই দেখেছে বাংলার মানুষ। হুগলির বৈদবাটি পুরসভার বেশ কয়েকজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকে পৌঁছে দিলেন ছাত্র-ছাত্রীদের দুয়ারে। বৈদ্যবাটি (Boidyabati) পুরসভা অঞ্চলে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দুয়ারে দুয়ারে ঘুরলেন শেওড়াফুলি (Shyaraphuli) বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।

কেন এই উদ্যোগ? এ প্রসঙ্গে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর কারক জানান, এই মুহূর্তে বিদ্যালয় পরিকাঠামো যথেষ্ট উন্নত এবং অত্যন্ত উচ্চমানের শিক্ষক-শিক্ষিকার এখানে রয়েছেন। পরিকাঠামো খুবই ভালো। কিন্তু দীর্ঘদিন স্কুলে না যাওয়ার ফলে যাতে পড়ুয়ারা আগ্রহ হারায় তাই এই উদ্যোগ। এই বাংলা (Bengali) মাধ্যম বিদ্যালয়ে ভর্তি হবার জন্য তাদের এই কর্মসূচি আগামী দিন এই কর্মসূচি তাঁরা এলাকার সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছড়িয়ে দিতে চান। যাতে করে সাধারণ ছাত্রছাত্রীরা বাংলা মাধ্যম বিদ্যালয়ে সুষ্ঠুভাবে লেখাপড়া করতে পারে।

আরও পড়ুন:Raniganj: রানিগঞ্জে স্পঞ্জ কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, ছাই চাপা পড়ে নিখোঁজ ৩ শ্রমিক

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...