Saturday, April 4, 2026

Kolkata Municipal Election:পুরভোটে অশান্তি চান না, কড়া বার্তা মমতার

Date:

Share post:

ত্রিপুরা পুরভোটে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। কিন্তু কোনওভাবেই সেই পরিস্থিতির পুণরাবৃত্তি যেন বাংলায় না হয় দলকে তা সাফ জানিয়েছেন তৃণমূল নেত্রী। মানুষের ভোটেই আস্থা রাখতে হবে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা অমান্য করলে ব্যবস্থা নেবে পুলিশ।

আরও পড়ুন:Kolkata Municipal Election:পুরভোটে মেয়রের মুখ ছাড়াই ময়দানে তৃণমূল, ‘নেত্রীই জীবনের আদর্শ’ বললেন ফিরহাদ

শুক্রবার পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের আগে কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। ওই বৈঠকে মমতা জানিয়েছেন, নির্বাচনে কোনও গন্ডগোল বরদাস্ত করা হবে না। মানুষের ভোটে আস্থা রাখতে হবে। নির্দেশ অমান্য হলে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

একুশের নির্বাচনে গেরুয়া শিবিরকে রেকর্ড আসনে হারিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, গোয়া এবং মেঘালয়ে শক্ত ঘাঁটি তৈরি করেছে তৃণমূল। স্বভাবতই নিজের রাজ্য ছাড়াও অন্য রাজ্য নিয়ে ব্যস্ত নেত্রী।তাই পুরভোটে কোনওরকম অশান্তি চান না মমতা। এতে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে বলে বিশ্লেষণ করেছেন রাজনৈতিকমহল।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...