Monday, March 30, 2026

NorthBengal: বাপের বাড়ির অভিযোগ, কবর খুঁড়ে তোলা হল অন্তঃসত্ত্বা বধূর দেহ

Date:

Share post:

চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যু। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে ৮ দিন পর বানারহাট ব্লকের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রহ্লাদ বিশ্বাসের তত্বাবধানে কবর খুঁড়ে তোলা হল গৃহবধূর মৃতদেহ।

ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের ধূপগুড়ি থানার অন্তর্গত প্রধান পাড়া লালুয়ার মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার যুবক রঞ্জন রায়ের সঙ্গে ১০ মাস আগে বিয়ে হয়েছিল বারোঘরিয়ার এক যুবতীর। ৯ মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ সপ্তাহ খানেক আগে মারা গিয়েছেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে হিন্দু ধর্মাবলম্বী হলেও সেই গৃহবধুকে স্থানীয় শ্মশানে কবর দেওয়া হয়।

গৃহবধূর বাবার অভিযোগ তার কন্যার উপর ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতন চালাত তার শ্বশুরবাড়ির লোকজন। তার সন্দেহ যে তার মেয়েকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খুন করা হয়েছে।

এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধূপগুড়ি থানার পুলিশ ও মৃত বধূর বাড়ির লোক। ঘটনার দিন থেকেই পলাতক মৃত বধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...