Saturday, April 4, 2026

Biplab Mitra: হুড়মুড়িয়ে ভাঙল যোগদান মঞ্চ! আহত মন্ত্রী বিপ্লব মিত্র

Date:

Share post:

রাজনৈতিক সভা চলছে। ভিড়ে ঠাসা সভাস্থল। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মঞ্চ। জখম হলেন খোদ রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।

শুক্রবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে একটি যোগদান কর্মসূচি আয়োজন করে তৃণমূল। সেই যোগদান মেলায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রীর কথায়, প্রায় ১২ হাজার কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন এইদিন। এই যোগদান পর্ব শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি, তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। পড়ে যান মন্ত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। চিকিৎসকরা জানিয়েছেন, ডান পায়ে সামান্য আঘাত লেগেছে বিপ্লব মিত্র। পাশাপাশি আহত হন বেশ কয়েকজন সাংবাদিকও। স্থানীয় সূত্রে খবর, মন্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য় প্রচুর মানুষ মঞ্চে উঠে পড়েছিলেন। তুমুল হুড়োহুড়ি হচ্ছিল। আর এই এত মানুষের ভার সহ্য করতে পারেনি মঞ্চ।

আরও পড়ুন- Niti Aayog Report : নীতি আয়োগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, যোগী রাজ্যে বাড়ছে দারিদ্র ! স্থান তৃতীয়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...