Wednesday, June 3, 2026

Sc Eastbengal: চোটের এমআরআই স্ক‍্যান করানো হল অরিন্দমের, রিপোর্টের অপেক্ষায় লাল-হলুদ কোচ

Date:

Share post:

চোটের এমআরআই স্ক‍্যান করানো হল এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal) গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য্যের (Arindam Bhattacharya)। রবিবার ক্লাবের তরফ থেকে এমনটাই জানান হল। শনিবার ডার্বি ম‍্যাচে এটিকে মোহনবাগানের তৃতীয় গোলের সময় চোট পান অরিন্দম। এরপরই মাঠ ছাড়েন তিনি। অরিন্দমের জায়গায় লাল-হলুদের তিন কাঠির তলায় ভরসা দেন শুভম সেন।

রবিবার ক্লাবের তরফ থেকে বলা হয়, “ম্যাচের পরই এমআরআই স্ক্যান করা হয়েছে অরিন্দমকে। আপাতত রিপোর্টের অপেক্ষায় রয়েছে দল।”

ডার্বি ম‍্যাচের হারের জ্বালা কাটিয়ে ৩০ তারিখ ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। সেই ম‍্যাচে অরিন্দম পাওয়া যাবে কিনা তা নিয়ে স্পষ্টত কিছু জানান হয়নি লাল-হলুদের পক্ষ থেকে।

আরও পড়ুন:SouravGhoshal: অনন্য নজির গড়লেন ভারতের সৌরভ ঘোষাল

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...