Friday, April 3, 2026

Gautam Gambhir Receives another Threat Letter: তৃতীয়বার হুমকি-চিঠি গৌতমকে!

Date:

Share post:

আবারও হুমকি-চিঠি পেলেন ( Gautam Gambhir Receives another Threat Letter) বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এই নিয়ে তৃতীয়বার হুমকি (Gautam Gambhir Receives another Threat Letter) দিল জঙ্গি সংগঠন ISIS Kashmir। রবিবার আইএসআইএস কাশ্মীর (ISIS Kashmir)- এর তরফে তিনি হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ। একথা জানিয়েছেন দিল্লি পুলিশের (Delhi Police) কর্তা।

গত বুধবারই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। সেদিনই দিল্লির রাজেন্দ্রনগর থানা ও জেলা ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেন সাংসদ। আজ আবার গৌতম প্রাণনাশের চিঠি পাওয়ার পরই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: KMC 45: সন্তোষের বিরুদ্ধে পাঞ্জা লড়তে এবার তৃণমূলের তুরুপের তাস শক্তি

গৌতম অভিযোগ করেছিলেন, আইএসআইএস কাশ্মীরের (ISIS Kashmir) তরফে হুমকি দেওয়া হয়েছে। ইমেলের মাধ্যমে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও বলেছিলেন যে, সেই ইমেলে (Email) কেবল তাঁর জীবন নাশের কথাই জানানো হয়নি। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের খুনের কথাও বলা হয়েছে।

আগেই ডিসিপি সেন্ট্রাল শ্বেতা চৌহান (Sweta Chouhan) জানিয়েছিলেন, গৌতম গম্ভীরের বাড়ির সুরক্ষা বাড়ানো হয়েছে। বিজেপি সাংসদের অভিযোগ পেয়ে বর্তমানে সেই ইমেলের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইমেলের শেষে কারোর নাম, সাবজেক্ট কিছু ছিল না বলে জানিয়েছেন গম্ভীর।

চলতি বছরের ফেব্রুয়ারিতে, গৌতম গম্ভীর বলেছিলেন, সীমান্ত সন্ত্রাসের ইস্যু শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক থাকা উচিত না। পাশাপাশি তিনি এও বলেছিলেন যে ভারতীয় সেনাদের জীবন অন্য যেকোনও কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...