Thursday, May 14, 2026

Tripura: ৩ মাসের সংগঠনেই বাজিমাৎ, পুরভোটে আমবাসায় খাতা খুলল তৃণমূল

Date:

Share post:

মাত্র তিন মাস হল ত্রিপুরার(Tripura) মাটিতে সংগঠন শুরু করেছে তৃণমূল(TMC)। তবে এই অল্পসময়েই ত্রিপুরার মানুষ যে তৃণমূলকে আপন করে নিয়েছে তার প্রমাণ মিলল পুরভোটে(municipality Election)। প্রথমবার ভিন রাজ্যের পুরো নির্বাচনী লড়াই করে এখনো পর্যন্ত একটি আসন দখল করেছে ঘাসফুল শিবির। পাশাপাশি প্রাপ্ত ভোটের নিরিখে বহু জায়গাতেই তৃণমূল উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

রবিবার আগরতলায় ৬টি নগর পঞ্চায়েত এবং ১৩টি পুরসভায় ত্রিস্তরীয় নিরাপত্তাবলয়ে চলছে ভোট গণনা। সকাল ১১টা পর্যন্ত, আমবাসা পুর পরিষদের একটি আসনে জয় পেয়েছে তৃণমূল। ১৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুমন পাল। এছাড়াও একাধিক আসনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঘাসফুল। আগরতলা পুরসভায় আসন না পেলেও একাধিক ওয়ার্ডে কঠিন লড়াই দিচ্ছে ঘাসফুল শিবির। মোট প্রাপ্ত ভোটের নিরিখে সেখানকার ওয়ার্ড নম্বর ২০, ৫, ১৯ এবং ২১-এ দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল। তবে ৫১ টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যে ১৯টিতে জয় পেয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:Gautam Gambhir Receives another Threat Letter: তৃতীয়বার হুমকি-চিঠি গৌতমকে!

এদিকে এই জয়ে রীতিমতো উজ্জীবিত ঘাসফুল শিবির। তৃণমূল নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ত্রিপুরার মাটিতে রীতিমতো প্রতিকূল পরিবেশে নির্বাচন হয়েছে। ব্যাপক মারধর করা হয়েছে তৃণমূল প্রার্থীদের। কিছুর পরও বিজেপির বিরুদ্ধে যথেষ্ট ভালো লড়াই দিচ্ছে তৃণমূল। আশা করা হচ্ছে এই নির্বাচনে ঘাসফুলের ঝুলিতে আসবে আরো বেশ কিছু আসন।

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...