Monday, April 13, 2026

KMC Election: বিক্ষোভের মধ্যেই রবিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

Date:

Share post:

বিধানভবনে কর্মীদের তুমুল বিক্ষোভের মধ্যেই রবিবার দ্বিতীয় দফায় কলকাতা পুরসভার আরও ২৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress)। দ্বিতীয় দফার প্রার্থী তালিকার আগে প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, ‘স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা না করেই কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করে হয়েছে।’’ প্রদেশ কংগ্রেস ভবনে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের একাংশের।

শনিবার প্রথম দফায় ৬৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস। এদিন দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও ঘোষণা করল তারা। রবিবার দ্বিতীয় দফায় কলকাতা পুরসভার আরও ২৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এদিন এর মধ্যে থেকে তিনটি আসনে প্রার্থী বদল করেছে প্রদেশ কংগ্রেস। ৮ নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কো-অর্ডিনেটর পার্থ মিত্রের নাম শনিবার প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল কংগ্রেস। রবিবার সকালে ভোল বদলে পার্থ মিত্র দাবি করেন, তিনি তৃণমূলেই ছিলেন। তৃণমূলেই আছেন। অন্য কোন দলে যাচ্ছেন না। প্রার্থী বদল করা হল ৩৮ এবং ১৩৯ নম্বর ওয়ার্ডে। ১৩৯ নম্বর ওয়ার্ডে আমির আলিকে বদলে প্রার্থী করা হল মহব্বত খানকে।

আরও পড়ুন- অন্যদের সঙ্গে পার্থক্য আছে তৃণমূলের, তবে সংসদে বিরোধী ঐক্য থাকবে: কংগ্রেসকে তোপ ডেরেকের

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...