Saturday, April 4, 2026

Winter-Kolkata : বাধা নিম্নচাপ, তাপমাত্রা নামলেও কনকনে শীত উধাও বঙ্গে! 

Date:

Share post:

কনকনে শীত উধাও (winter in kolkata)। ক্যালেন্ডারের হিসেবে নভেম্বর শেষ হতে চলল। ডিসেম্বর আসছে। কিন্তু বাংলায় শীতের দেখা নেই। বিশেষ করে কলকাতা -সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শীত এখনও অধরাই। শনিবারের তুলনায় রবিবার পারদের সামান্য পতন হয়েছে বটে। কিন্তু মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা এখনো স্বাভাবিকের উপরেই রয়েছে।

কেন এমন ঘটছে? কী কারণে আবহাওয়ার এমন চরিত্র বদল ? আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর প্রধান কারণ নিম্নচাপ । বারে বারে সাগরে সৃষ্ট নিম্নচাপে বাধা পাচ্ছে উত্তরে মৌসুমী হাওয়ার গতি। হাওয়া অফিস জানিয়েছে, দেশের দুই প্রান্তে দুটি সাগরে সৃষ্ট নিম্নচাপ বারবার উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। বর্তমানে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার ফলে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া মধ্যভারত পার হতে পারছে না । থমকে রয়েছে মাঝপথেই । এমনকী ঘূর্ণাবর্তের টানে হাওয়ার অভিমুখ ঘুরে যাচ্ছে আরব সাগরের দিকে।

তবে স্বস্তির কথা একটাই আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...