Tuesday, March 24, 2026

TMC MEETING: দলীয় সংবিধানে পরিবর্তন, ওয়ার্কিং কমিটিতে ভিন রাজ্যের নেতারাও: তৃণমূল বৈঠকে সিদ্ধান্ত

Date:

Share post:

টার্গেট ২০২৪। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি (Bjp) বিরোধিতায় এবং সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠনকে আরও মজবুত করত সোমবার কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূলের (Tmc) ওয়ার্কিং কমিটি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Bandopadhyay) মোদি বিরোধী প্রধান মুখ হিসেবে বার্তা দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠক শেষে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O’Brian) জানান, সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠনকে মজবুত করতে দলীয় সংবিধানের কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হবে। পাশাপাশি তিনি জানান, শুধু বাংলা নয়, দলের ওয়ার্কিং কমিটিতে স্থান পাবেন অন্যান্য রাজ্যের নেতারাও।

এদিনের বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন ত্রিপুরা, মেঘালয়, উত্তরপ্রদেশ, গোয়ার তৃণমূল নেতারা। ছিলেন যশবন্ত সিনহাও। বৈঠকের বিজেপি বিরোধিতায় সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কীভাবে এগোবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকে বক্তব্য রাখেন সুব্রত বক্সি, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলের বর্ষীয়ান নেতারা। এই বৈঠকে সবাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে তরুণ ব্রিগেড ত্রিপুরায় নির্বাচনে শূন্য থেকে প্রধান বিরোধীদলে পরিণত হয়েছে তার জন্য অভিনন্দন জানান। প্রশংসিত হয় তরুণ প্রজন্মকে দলের কাজে নিয়ে অভিষেকের এগিয়ে যাওয়ার উদ্যোগ।

বৈঠকের পরে তৃণমূলের রাজ্যসভার সংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, ২০২৪ সালে সারা দেশকে পথ দেখাবে। তৃণমূলের ডিএন‌এ পরিবর্তন হচ্ছে না, শুধু দলের সংবিধান পরিবর্তন করা হচ্ছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লিতে তৃণমূল নেত্রীর কাছে দলে যোগ দেওয়া পবন বর্মাও। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে সবাইকে আন্দোলনে নামতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কেই সেই লড়াইয়ের কান্ডারী।

আঞ্চলিক দলের থেকে বেরিয়ে এবার সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠন মজবুত করছে তৃণমূল। মিজোরাম, থেকে ত্রিপুরা, অসম, উত্তর প্রদেশ, গোয়া, হরিয়ানা তৃণমূলের প্রভাব বাড়ছে। বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান কান্ডারী রূপে দেখছেন সারা ভারতের তৃণমূল নেতৃত্ব। এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই বার্তাই আবার সামনে এলো।

আরও পড়ুন- Kolkata Municipal Corporation Election 2021: প্রথমদিনেই মনোনয়ন জমা ফিরহাদ সহ হেভিওয়েটদের

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...