Thursday, May 28, 2026

India-NZ Test: ব্যর্থ জাদেজা-অশ্বিনদের লড়াই, কানপুরে জয় হাতছাড়া হল ভারতের

Date:

Share post:

তীরে এসে ডুবল তরী। তিন স্পিনার খেলিয়েও বৈতরণী পার করতে পারল না রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া।  কানপুরের পিচে স্পিনের দাপট দেখা গেল ঠিকই, কিন্তু একটু দেরী হয়ে গেল। শেষপর্যন্ত ড্র করেই মাঠ ছাড়তে হল দ্রাবিড়ের দলকে। প্রথম দুটো সেশনে বোলারদের উইকেট তুলতে না পারার খেসারত ড্র দিয়েই দিতে হল টিম ইন্ডিয়াকে।

কানপুরে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৫০ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রান তুলে সক্ষম হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তোলে রাহানেরা। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৯ উইকেট। অন্যদিকে নিউজিল্যান্ডের জেতার টার্গেট ছিল ২৮৪। দ্বিতীয় ইনিংসে স্পিনারদের দাপটে গুঁড়িয়ে যায় টিম নিউজিল্যান্ড। রবীন্দ্র জাদেজা ও আর অশ্বিন যথাক্রমে ৪টি ও ৩টি উইকেন নেন। কিউইদের মধ্যে টম ল্যাথাম (৫২) ও উইলিয়াম সমারভিল (৩৬) একমাত্র ভাল খেললেন। মিডল অর্ডারে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন (২৪) ও রস টেলর (২) ও হেনরি নিকোলসদের (১) দ্রুত সাজঘরে পাঠিয়ে ভারত ম্যাচের রাশ হাতে টেনে নিয়েছিল। কিন্তু জাদেজা-অশ্বিন ও অক্ষর প্য়াটেলের স্পিন ত্রয়ী রচিন ও আজাজকে নড়াতে পারলেন না। কিউয়িদের ৯টি উইকেট তুলে নিতে পারলেও, আর একটি কিছুতেই তুলতে পারলেন না তারা। যার ফলে ড্র হয়ে গেল সিরিজের প্রথম টেস্ট। দুই ইনিংসে দুর্দান্ত ব্যাট করে ম্যাচের সেরা হলেন শ্রেয়স আইয়ার। শেষপর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হল অশ্বিন, রাহানেদের।

আরও পড়ুন- TMC MEETING: দলীয় সংবিধানে পরিবর্তন, ওয়ার্কিং কমিটিতে ভিন রাজ্যের নেতারাও: তৃণমূল বৈঠকে সিদ্ধান্ত

Related articles

আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ইসকন মন্দিরের অনুষ্ঠানে 

ইসকন মন্দিরের (ISCON Temple, Mayapur) আমন্ত্রণ রক্ষা করতে বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu...

চাঁদের বরফে পুরনো জলভান্ডারের সন্ধান! ইতিহাস গড়ল চন্দ্রযান ২

এক সময় যে অভিযানকে ব্যর্থ বলে মনে করা হয়েছিল আজ সেই 'চন্দ্রযান ২' (Chandrayan 2) মিশন ভারতীয় মহাকাশ...

লক্ষ্মীর ভাণ্ডারে ‘পুরুষ’ উপভোক্তা! মুখ্যমন্ত্রীর অভিযোগের রাতেই বহরমপুরে আটক রাকিবুল

মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা পাচ্ছেন এক যুবক! নবান্ন থেকে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু...

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...