Friday, June 19, 2026

Congress: কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা প্রদেশ কংগ্রেস নেত্রীর

Date:

Share post:

রবিবারের পর সোমবার। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই অশান্তির আগুনে পুড়ছে কংগ্রেস। রবিরার দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার সময় প্রদেশ কংগ্রেসের অফিসে ব্যাপক বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। সোমবারেও এক চিত্র। রবিবারের বিক্ষোভের পর সোমবার তার চেয়ে একধাপ এগিয়ে আত্মহত্যার চেষ্টা। সোমবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গুঞ্জন বিবি নামে এক দলীয় নেত্রী। যদিও সেইসময় বিধানভবনে হাজির কর্মীরা মহিলানেত্রীকে গায়ে আগুন দেওয়া থেকে নিরস্ত করেন।

বিবাদের সূত্রপাত্র কলকাতা পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নিয়ে। ওই ওয়ার্ডে মহসিন নামে এক ব্যক্তিকে প্রার্থী করেছে কংগ্রেস। তাতেই ক্ষুব্ধ ওয়ার্ডের আরেক নেতা আকিব গুলজার। এই নিয়ে হেস্তনেস্ত করতে সোমবার দুপক্ষই হাজির হয় বিধান ভবনে। যার জেরে তুমুল উত্তেজনা ছড়ায় বিধান ভবনে। এরই মধ্যে আকিব গুলজারের স্ত্রী গুঞ্জন বিবি গায়ে আগুন দিতে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন সেখানে থাকা অন্য কংগ্রেস কর্মীরা। এর পর দুপক্ষের হাতাহাতি বেঁধে যায়। খবর পেয়ে এন্টালি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই দু’পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- TMC MEETING: দলীয় সংবিধানে পরিবর্তন, ওয়ার্কিং কমিটিতে ভিন রাজ্যের নেতারাও: তৃণমূল বৈঠকে সিদ্ধান্ত

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...