Friday, April 3, 2026

Parliament Winter Session:অধিবেশনের শুরুতেই কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে উত্তাল সংসদ

Date:

Share post:

শুরু হল সংসদে শীতকালীন অধিবেশন। একইসঙ্গে রাজ্যসভা এবং লোকসভায় অধিবেশন শুরু হয়।  অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার বিল পেশ করা হবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর( Narendra Singh Tomar) এই বিল পেশ করবেন। সোমবারই লোকসভায় বিল প্রত্যাহারের পর তা রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।  এছাড়াও এই অধিবেশনেই আরও একাধিক বিল আনতে চলেছে।

আরও পড়ুন:Tripura: পুরভোট জানান দিল ত্রিপুরায় তেইশে পরিবর্তন নিশ্চিত, দাবি রাজীবের

২৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই শীতকালীন অধিবেশন ২৩ ডিসেম্বর অবধি চলবে। প্রায় এক মাস ধরে চলা এই অধিবেশনে কেন্দ্রের তরফে মোট ৩০টি বিল পেশ করা হবে।তার মধ্যে থাকছে বিদ্যুৎ, পেনশন, ব্যাঙ্কিং, বিভিন্ন আর্থিক সংস্কার সংক্রান্ত একাধিক বিল। যদিও বেশ কিছু বিল নিয়ে বিরোধীদের তরফে বিরোধীদের তরফে আপত্তি রয়েছে। অধিবেশনের শুরুতেই কৃষি আইন প্রত্যাহারের বিল নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। ফলে অধিবেশন শুরুর দিন থেকেই উত্তাল সংসদ। পাশাপাশি ক্রিপ্টো বিল,বিএসএফের কাজের পরিধি বৃদ্ধি,পেট্রোপণ্য থেকে ও অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হতে তৈরি তৃণমূল কংগ্রেস।

এদিকে, অধিবেশন শুরুর আগে এদিন কংগ্রেস-সহ মোট ১১টি বিরোধী দল সকালে একসঙ্গে বৈঠক করে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ছাড়াও বৈঠকে ছিলেন সিপিএম, সিপিআই, এনসিপি, ডিএমকে’র সাংসদরা। উল্লেখযোগ্যভাবে, বিরোধীদের এই বৈঠকে গরহাজির ছিল তৃণমূল, আপ, এসপি। আগেই অবশ্য তৃণমূলের তরফে বার্তা দেওয়া হয়েছিল, সংসদের অধিবেশনে কক্ষ সমন্বয় (Floor Co-ordination) থাকলেও কংগ্রেসের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।সেক্ষেত্রে নতুন রণকৌশল তৈরি করবে তারা।


Related articles

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...