Friday, April 3, 2026

জ্বালানি থেকে কেন্দ্রের আয় ১১.৭৪ লক্ষ কোটি, রাজ্যের কত? দেবের প্রশ্নের উত্তর নেই মোদি সরকারের

Date:

Share post:

২০১৬-র ১ এপ্রিল থেকে ২০২১-র ৩১ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকার জ্বালানি থেকে সেস সহ মোট কেন্দ্রীয় উৎপাদন শুল্ক সংগ্রহ করেছে, ১১.৭৪ লক্ষ কোটি টাকা। তবে ঐ টাকা থেকে রাজ্য সরকারগুলিকে(state governments) কত টাকা দেওয়া হয়েছে, সে তথ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রকের(Finance ministry) কাছে নেই। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী (দেব)’র এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী(Pankaj Chaudhari)।

তথ্য না থাকার কারণ সম্পর্কে জবাবে বলা হয়েছে, ‘অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতি মাসে সংগৃহিত সামগ্রিক কেন্দ্রীয় কর ও শুল্কগুলিতে কর-ভিত্তিক রাজ্যের অংশ ঘোষণা করা হয়। কিন্তু সেই ঘোষণায় কর এবং শুল্কের পণ্য-ভিত্তিক হিসাব থাকে না।’ তৃণমূল কংগ্রেস সাংসদের প্রশ্ন ছিল গত পাঁচ বছরে ডিজেল-পেট্রল থেকে উৎপাদন শুল্ক বাবদ কত টাকা সংগ্রহ করেছে এবং সেই টাকার কতটা অংশ রাজ্যকে দেওয়া হয়েছে?

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...