Tuesday, June 23, 2026

এগিয়ে গিয়েও চেলসির বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল রেড ডেভিলসদের

Date:

Share post:

এগিয়ে গিয়েও জয় পেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চেলসির বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল রেড ডেভিলসদের। ম্যাচের ৫০ মিনিটে স্যাঞ্চোর গোলে এগিয়ে যায় তারা। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান ইউয়ের ফুটবলাররা। ৬৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান ১-১ করেন চেলসির ফুটবলার জর্জিনহো। এরপর আর কোনও গোল হয়নি।
চেলসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে রাখেননি কোচ মাইকেল ক্যারিক। খেলার দ্বিতীয়ার্ধে সিআর সেভেনকে মাঠে নামান তিনি। তবে ব্লুজদের মাঠে নেমে নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি পর্তুগিজ তারকা। উল্টে প্রতিপক্ষের ফুটবলারকে ট্যাকেল করে হলুদ কার্ড দেখতে হয় তাঁকে। আর এই ম্যাচে ড্রয়ের ফলে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হল চেলসি। থমাস টাচেলের দলের পয়েন্ট হল ৩০। আর ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে থাকল ম্যান ইউ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...