Friday, June 26, 2026

TMC Meeting: আজ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা, বিজেপি বিরোধী লড়াইয়ের নতুন দিশা?

Date:

Share post:

আজ, সোমবার দুপুর সাড়ে তিনটে কালীঘাটের (Kalighat) কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। রাজ্য ও সর্বভারতীয় রাজনীতির জন্য এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:Suman Paul: অবাধ ভোট হলে বোর্ড গড়ত তৃণমূল, ত্রিপুরায় জয়ের পর দাবি সুমনের

সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে কেন্দ্র ও বিজেপি (BJP) বিরোধী লড়াইয়ে সংসদের ভিতরে ও বাইরে তৃণমূলের আন্দোলনের রূপরেখা এবং আসন্ন কলকাতা পুরভোট (KMC Election) ত্রিপুরা-গোয়া-মেঘালয়-হরিয়ানা সহ ভিন রাজ্যের সংগঠন বিস্তার নিয়ে একাধিক প্রসঙ্গ উঠে আসবে এই বৈঠক থেকে।

২০২৪ লোকসভা ভোটের আগে মোদি (Narendra Modi) বিরোধী প্রধান মুখ হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল জনস্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পথেই রাজনীতিকে পরিচালনা করছে। দেশজুড়ে এই সময়ে সবচেয়ে জ্বলন্ত ইস্যু কৃষক সমাজের ভাবনা-চিন্তা। কৃষকদের ধারাবাহিক আন্দোলনে কৃষি আইন প্রত্যাহার করেতে বাধ্য হয়েছে কেন্দ্র। ফলে কৃষকদের স্বার্থসম্পর্কিত বিষয়ের কথা সাংসদরা যাতে আরও বেশি করে তুলে ধরেন, সেই বিষয়ে নেত্রী বার্তা দিতে পারেন।

এছাড়াও পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিএসএফের কাজের পরিধি বৃদ্ধি, পেগাসাস-সহ বিভিন্ন ইস্যু রয়েছে। যা সাংগঠনিক আলোচনায় উঠে আসতে পারে। জাতীয় রাজনীতিতে তৃণমূল ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা তৃণমূলের বৈঠকে।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...