Friday, April 3, 2026

Parliament: সওয়াল চলুক শান্তিও বজায় থাকুক, অধিবেশনের প্রথম দিনে বিরোধীদের বার্তা মোদির

Date:

Share post:

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন(parliament session)। ২৩ ডিসেম্বর পর্যন্ত চলা এই অধিবেশনে একাধিক বিল পেশ করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে সরকারের পাশাপাশি তৈরি বিরোধীরাও। বেকারত্বও, মূল্যবৃদ্ধি, পেগাসাসের(pegasus) মত বেআইনি নজরদারির সফটওয়্যার সহ বহু ইস্যুতে সরকারকে ঘেরাও করতে তৈরি তারা। গতবার সংসদ অধিবেশন শুরু হলেও সরকারের অনড় মনোভাবের জেরে বারবার মুলতবি হয়ে গিয়েছে অধিবেশন। এই অধিবেশনে যাতে অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য এদিন সকালে বিরোধীদের উদ্দেশ্য করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সওয়াল চলুক শান্তিও বজায় থাকুক‌। সরকার সবরকম আলোচনার জন্য এবং সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি। তিনি আরো বলেন, এটি সংসদের একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। দেশের নাগরিকরা একটি ফলপ্রসূ অধিবেশন চায়। উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা তাদের দায়িত্ব পালন করছে বলেও জানিয়েছেন তিনি। সংসদের সম্মান এবং শান্তি বজায় রখার জন্য আবেদন জানান মোদি।

আরও পড়ুন:TMC Meeting: আজ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা, বিজেপি বিরোধী লড়াইয়ের নতুন দিশা?

তবে নরেন্দ্র মোদির এবার তার পাল্টা দিয়ে সংবাদমাধ্যমকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, নরেন্দ্র মোদি বিজেপি নেতা হিসেবে তার কথা তুলেছেন। বিরোধী হিসেবে আমাদের উদ্দেশ্য সংসদে মানুষের কথা তোলা। সেটা কীভাবে তোলা যায় আমরা সেভাবেই করব। আমরা নরেন্দ্র মোদীর কথা শুনবো না। উল্লেখ্য, এবারের অধিবেশনে ২৬টি বিল উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে ফার্ম ল রিপিল বিল এবং ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল। অধিবেশন চলাকালীন দুই কক্ষে ব্যক্তিগত ডেটা সুরক্ষা বিল, ২০১৯-র উপর সংসদের যৌথ কমিটির একটি প্রতিবেদনও পেশ করা হবে।

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...