Saturday, April 4, 2026

Cryptocurrency : ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে আইনি মুদ্রার স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই ,নির্মলা সীতারামন

Date:

Share post:

দেশে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে আইনি মুদ্রা হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই। বিটকয়েন লেনদেন নিয়ে সরকার কোনওরকম তথ্যও সংগ্রহ করে না।এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সংসদের শীতকালীন অধিবেশন চলছে। এই অধিবেশনেই ভার্চুয়াল মুদ্রাকে নিয়ন্ত্রণ করতে ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অব অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল ২০২১ আনার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। সেই প্রেক্ষিতে জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা নিয়ে অর্থমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- Police Officer Death:পুরীর হোটেলে কলকাতা পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু, তদন্তে লালবাজার
বস্তুত, ক্রিপ্টোকারেন্সি রেগুলেশন বিলের মাধ্যমে সরকার বেসরকারি ভার্চুয়াল মুদ্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে। যে প্রযুক্তিতে ক্রিপ্টোকারেন্সি চালিত হয়, তাকে তুলে ধরতে কয়েকটি ভার্চুয়াল মুদ্রাকে ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সেইসঙ্গে এই বিল রিজার্ভ ব্যাঙ্ককে তার নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনতে অনুমোদন দেবে।
এরই পাশাপাশি সীতারামন বলেছেন, চলতি অর্থবর্ষের (২০২১-২২) এপ্রিল থেকে সেপ্টেম্বরে সরকার মূলধনী খাতে ২.২৯ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে, যা বাজেট বরাদ্দের ৪১ শতাংশ।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...