Thursday, June 25, 2026

Police Officer Death:পুরীর হোটেলে কলকাতা পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু, তদন্তে লালবাজার

Date:

Share post:

সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন কলকাতা পুলিশের(Kolkata Police) উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, আলোক রায়(Aloke Roy)। কিন্তু ফিরে আসার আগেই সোমবার রাতে অচৈতন্য অবস্থায় হোটেলের ঘরে তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। চিকিৎসক এসে আলোককে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরীর সমুদ্র সৈকতে।

আরও পড়ুন:Meghalaya TMC: মেঘালয় প্রদেশ তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ, আজ কলকাতায় সাংবাদিক বৈঠক

কী কারণে কলকাতার ওই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের মৃত্যু হল,তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অলোকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুরী জেলার পুলিশ। খবর পেয়ে কলকাতা পুলিশের একটি টিম পুরীর(Puri) উদ্দেশ্যে যাত্রা করেছে।

প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ জানিয়েছে, তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তাতেই রহস্য আরও বেড়েছে। খুন না হার্ট অ্যাটাকের জেরে ওই আধিকারিকের মৃত্যু হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, সেসব প্রশ্ন উঠছে। ময়নাতদন্তের পর দক্ষিণ কলকাতার গোলপার্কের বাড়িতে তাঁর দেহ নিয়ে আসা হবে। সেখানেই শেষকৃত্য হবে বলে জানা গেছে।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...