Friday, April 3, 2026

MUKUL SANGMA: হাজার হাজার হতাশাগ্রস্ত কংগ্রেস কর্মীদের জন্যই তৃণমূলের হাত ধরার সিদ্ধান্ত: মুকুল সাংমা

Date:

Share post:

সম্প্রতি একসঙ্গে মেঘালয়ের (Meghalaya) ১২ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে (TMC)। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে এঁরা প্রত্যেকে কলকাতায় এসে দেখাও করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে।
এবার মেঘালয়ে ইউনিট তৈরি করে তৃণমূল সংগঠন তৈরির কাজ শুরু করল।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল সাংমা, চার্লস পিনগ্রোপ সহ মেঘালয়ের এক ঝাঁক বিধায়ক।তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির উপস্থিতিতে মুকুল সাংমা জানালেন, শুধু মেঘালয় নয় দেশ জুড়ে হাজার হাজার কংগ্রেস কর্মী অত্যন্ত হতাশ। তাই তাঁদের কথা ভেবেই তৃণমূলের হাত ধরার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ দিন তিনি বলেন, কংগ্রেস দলে কোনও আশার আলো দেখা যাচ্ছে না।কংগ্রেসের গা ছাড়া মনোভাবে হাজার হাজার কংগ্রেস কর্মী হতাশ হয়ে পড়েছেন। তাঁদের পক্ষেই আমাদের এই সিদ্ধান্ত।

আরও পড়ুন- Cryptocurrency : ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে আইনি মুদ্রার স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা নেই ,নির্মলা সীতারামন
আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে গোটা মেঘালয় জুড়ে তৃণমূলের পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন সাংমা। ইতিমধ্যেই দলের বিধায়করা চার্লস পিংরোকে দলের মেঘালয়ের ইউনিটের সভাপতি হিসেবে বেছে নিয়েছেন।যদিও তার আগেই মুকুল সাংমা বিধানসভায় দলের নেতা মনোনীত হয়েছিলেন।সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ে তৃণমূল নেতাদের স্বাগত জানিয়েছিলেন।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...