Monday, April 6, 2026

করোনাকালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কতজন বিনামূল্যে গ্যাস পেয়েছেন? জানাল কেন্দ্র

Date:

Share post:

দেশের গরিব মানুষ যারা মূলত কাঠকুটো দিয়ে রান্না করেন তাদের জন্য চালু হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা(Pradhanmantri ujjwala Yojana)। এই যোজনা সম্পর্কে বৃহস্পতিবার সংসদে বিস্তারিত জানতে চান তৃণমূল(TMC) সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। তৃণমূল সাংসদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককের কাছে জানতে চান, ২০২০ সালের ৩১ অগাস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কতজন সুবিধা পেয়েছেন? করোনাকালে এই প্রকল্পের সুবিধাভোগীদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা বলা হয়েছিল। ২০২০ সালে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের সুবিধা কতজন পেয়েছেন অর্থাৎ কতজন মানুষকে বিনামূল্যে গ্যাস সরবরাহ করা হয়েছে?

সাংসদের ওই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তিলি বলেন, ২০২০ সালের ৩১ অগাস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ৮.০১ কোটি মানুষ সুবিধা পেয়েছেন। ২০২০ সালে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সুবিধা ভোগীদের বিনামূল্যে তিনটি করে গ্যাস সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যা চালু হয়েছিল ওই বছরের পর ১ এপ্রিল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পটি ওই বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়ে যায়। ওই প্রকল্পের আওতায় ২০২০ সালের এপ্রিল মাসে ৪২৯.৩ লাখ মানুষকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। মে মাসে ৩৭৮.১৯ জনকে, জুন মাসে ৩০৫.২৪ জনকে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হয়েছে। জুলাই অগাস্ট ও সেপ্টেম্বর মাসে যথাক্রমে ১০৪.৯৩, ৮৯.৩৬ এবং ৮৮.৮ জনকে বিনামূল্যে সিলিন্ডার দিয়েছে সরকার।

আরও পড়ুন:Supreme Court: সুপ্রিম নির্দেশ: বিবাহ বিচ্ছেদ হলেও সন্তানের ভরণপোষণ দায়িত্ব বাবারই

পরবর্তী ক্ষেত্রে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে যথাক্রমে ১২.৮১, ৪.৮৬ এবং ৩.৬৩ লক্ষ মানুষকে বিনামূল্যে গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ ওই প্রকল্পে ডিসেম্বর মাস পর্যন্ত মোট ১৪১৭.১২ লক্ষ মানুষকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে। কেন্দ্রের এই পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট হয়েছে যে, এই প্রকল্পে বিনামূল্যে গ্যাসসিলিন্ডার দেওয়ার পরিমাণ ক্রমশই কমেছে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...