Monday, June 8, 2026

Bramha Mishra: ‘মির্জাপুর’-এর জনপ্রিয় অভিনেতা ব্রহ্মা মিশ্রর রহস্যমৃত্যু, উঠেছে নানা প্রশ্ন

Date:

Share post:

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ ললিতের রহস্যমৃত্যু। মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হল ব্রহ্মা মিশ্রর (Bramha Mishra)। বৃহস্পতিবার, মুম্বইয়ের ফ্ল্যাটের (Flat) বাথরুম থেকে তাঁর পচা-গলা দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে কুপার হাসপাতালে। পুলিশ (Police) সূত্রে খবর, সম্ভবত তিন দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ ও সময় জানা যাবে।

সূত্রের খবর, ২৯ নভেম্বর শারীরিক অস্বস্তি এবং বুকে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন ব্রহ্ম। তারপর তাঁকে আর ফ্ল্যাটের বাইরে দেখা যায়নি। ৪ বছর ধরে ওখানে একাই থাকতেন ব্রহ্ম। ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

বৃহস্পতিবার, মুম্বইয়ের (Mumbai) ভারসোভার আবাসন থেকে উদ্ধার হয়েছে অভিনেতার দেহ। পুলিশ সূত্রে খবর, তাঁর দেহে পচন ধরতে শুরু করেছিল। ব্রহ্মা মিশ্রার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠিয়েছে মুম্বই পুলিশ। তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই হয়ত মৃত্যু হয়েছে এই অভিনেতার। প্রশ্ন উঠছে, বুকের ব্যাথা জেনেও চিকিৎসক কেন গুরুত্ব দেননি।

২০১৩ সালে ‘চোর চোর সুপার চোর’ ছবিতে বলিউডে অভিষেক ব্রহ্মর। ‘দঙ্গল’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সুপার ৩০’-র মতো ছবিতেও অভিনয় করেছেন। ফিল্ম, ওয়েব সিরিজের পাশাপাশি মঞ্চেও চুটিয়ে অভিনয় করতেন তিনি। তাঁর আকস্মিক অকাল প্রয়াণে বলিউডে শোকের ছায়া।

আরও পড়ুন:KMC 123: শোভন অনাথ করেছেন, ওয়ার্ডে অভিভাবকের ভূমিকা সামলেছেন সুদীপ

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...