Monday, June 8, 2026

Tathagata-Deblina: তথাগত-দেবলীনার মধ্যে ভাঙনের কারণ কে?

Date:

Share post:

তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) ও দেবলীনা দত্ত (Deblina Dutta)। টলিউডে যথেষ্ট পরিচিত মুখ এই দুজন। শুধু তারকা দম্পতি হিসেবেই নয়, পশুপ্রেমী হিসেবেও এদের যথেষ্ট খ্যাতি আছে। তবে শোনা যাচ্ছে এই সুখী দাম্পত্যের ইতি ঘটেছে। ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন তথাগত ও দেবলীনা। আর তাঁদের সংসারে ভাঙনের কারণ না কি টলিউডের আরেক অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। (Bibriti Chatterjee)।

টলিউডের (Tollywood) খবর, গত একমাস ধরে বিবৃতির সঙ্গেই লিভ ইনে (Live-in) রয়েছেন তথাগত। তবে, তাঁর দাবি, বয়স্ক বাবা-মা-কে নিয়েই তিনি ব্যস্ত। তাঁদের বিচ্ছেদের ধাক্কা যেন মা-বাবার উপর না পড়ে সেদিকেই নজর রেখেছেন তথাগত। আর, দেবলীনা জানাচ্ছেন, অসুস্থ মা আর পোষ্যদের নিয়েই দিন কাটছে তাঁর। সম্পর্ক ভাঙা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

আর যাঁকে ঘিরে এত জল্পনা সেই বিবৃতি কী বলছেন? তাঁর বক্তব্য, ওঁদের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে তাঁ কিছু বলার নেই। আর তিনি বিশ্বাসও করেন না যে দুজন মানুষের সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির উপর নির্ভর করে। তবে, তথাগত-দেবলীনার সম্পর্ক ভাঙার বিষয় তিনি কিছুই জানেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, হঠাৎ আট বছরের সুখী দাম্পত্যের ছেদ পড়ল কেন? তাহলে কি বিবৃতি ছাড়াও চতুর্থ ব্যক্তির উপস্থিতি আছে? জল্পনা এখন তাঁকে ঘিরেই।

আরও পড়ুন:Bramha Mishra: ‘মির্জাপুর’-এর জনপ্রিয় অভিনেতা ব্রহ্মা মিশ্রর রহস্যমৃত্যু, উঠেছে নানা প্রশ্ন

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...