Monday, June 8, 2026

KMC 123: শোভন অনাথ করেছেন, ওয়ার্ডে অভিভাবকের ভূমিকা সামলেছেন সুদীপ

Date:

Share post:

কলকাতা পুরসভার টানা দুটি নির্বাচনে জয়ী। তৃতীয়বার জয়ের ব্যাপারে কার্যত আত্মবিশ্বাসী। বিজেপি সহ বিরোধীরা এখানে পরিযায়ী, ভোট পাখি। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডে এবারও তৃণমূলের প্রার্থী সুদীপ পোলে। তাঁর দাবি, জয় কার্যত নিশ্চিত তবুও মানুষের দুয়ারে যেতে হয়। এবং সেটাই নির্বাচনের অঙ্গ।

সুদীপ পোলের কথায়, “ভোটের আগে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া নির্বাচনের অঙ্গ। আমি যদি না যাই মানুষের খারাপ লাগার একটা জায়গা থাকতে পারে। অনেকে ভাবতে পারেন কাউন্সিলরের হয়তো দম্ভ হয়েছে, সেই জায়গা থেকে ডোর টু ডোর প্রচার করছি।”

১২৩ নম্বর ওয়ার্ডে কাজের খতিয়ান তুলে ধরে তৃণমূলের হোর্ডিংয় দিয়েছে, কাউন্সিললের কাজ তুলে ধরেছে। এবার মানুষ বিচার করুন, তাঁরা কাকে সমর্থন করবেন। এ প্রসঙ্গে সুদীপ পোলে জানান, “কাজের কথা বলে যে হোর্ডিং আমি লাগিয়েছি, সেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং শেষ দু-বছরে পুরসভার কাজের বাইরে এখানে মানুষের পাশে দাঁড়িয়ে যা করেছি সেটাই তুলে ধরেছি। বিশেষ করে করোনার পূর্ব অভিজ্ঞতা আমাদের ছিল না। এই রোগকে নিয়ে কোনও মানুষ হয়ত অসুস্থ হয়েছেন, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া বা মৃতদেহ সৎকার করা এইসব কাজ করেছি।
সেখানেই নিজের কাছে কোথাও একটা আত্মতৃপ্তি আছে।”

শোভন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে সুদীপ পোলে জানান, “আমি পুরপ্রতিনিধি হিসেবে কাজ যতটা যা করার করেছি। একুশের ভোটের আগে বিধায়ক হিসেবে শোভনবাবু ছিলেন না। কোনও কাজ করেননি। তাঁর শূন্যস্থান যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করেছি। নতুন বিধায়ক আসার পর কাজ আরও সহজ হয়েছে।”

আরও পড়ুন:TMC:উত্তরবঙ্গ সফর পরিদর্শনে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...