Monday, June 8, 2026

TMC:উত্তরবঙ্গ সফর পরিদর্শনে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি

Date:

Share post:

করোনা পর্ব খানিকটা নিয়ন্ত্রণে আসতেই রাজ্যে ধাপে ধাপে খুলতে শুরু করেছে স্কুল, কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। নিয়মিত কোভিড বিধি মেনে চলছে পড়ুয়া থেকে শিক্ষকরা। প্রতিদিনই স্যানিটাইজ করা হচ্ছে ক্লাসরুম। তারপরও ঠিক কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের? শিক্ষাপ্রতিষ্ঠানগুলি কোভিডের সব নিয়ম মেনে চলছে কিনা, তা খুঁটিয়ে দেখার জন্য উত্তরবঙ্গ সফরে পৌঁছে গেলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মালদা থেকে কোচবিহার পর্যন্ত একাধিক কলেজে গিয়ে কোভিড বিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন।

 

আরও পড়ুন:রাজ্যে আসতে চলেছে বড় বিনিয়োগ, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আদানির

শুধু কোভিড বিধিনিষেধ খতিয়ে দেখা নয়, সেইসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি এবং কলেজ নেতৃত্বদের উপস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিও খতিয়ে দেখেন তিনি।সমাজের প্রতিটি ক্ষেত্রে শিক্ষার বিস্তার ঘটাতে কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং কলেজ কর্তৃপক্ষের সাথে একাধিক বিষয় নিয়ে কথাবার্তা বলেন তৃণাঙ্কুর। এছাড়াও আমাদের তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে তৃণমূল ছাত্র পরিষদ “হিলএ” ইউনিট প্রতিস্থাপন করেন তৃণাঙ্কুর। যা সমাজে আমূল উন্নয়ন বিস্তার করবে বলে আশাবাদী তিনি।

সবশেষে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জানান, ‘উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা, কলেজ, কর্তৃপক্ষ সকলে সম্মিলিতভাবে জানান দিদির রাজ্যে খুব ভাল আছেন তাঁরা। তাই আগামী দিনে তাঁদের ঘরের মেয়েকে ভারতবর্ষের প্রতিটি ঘরে পৌঁছে দিতে চান সকলেই’।


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...