Tuesday, June 23, 2026

Kolkata Police: সঙ্কটজনক বাসযাত্রীকে দ্রুত অক্সিজেন দিয়ে হাসপাতালে পাঠালেন ওসি সৌভিক, কৃতজ্ঞ রোগীর পরিবার

Date:

Share post:

কলকাতা পুলিশের ট্যাগ লাইন এখন #পাশেআছিসাধ্যমতো। আর বারবার সেই কথাকে সত্য প্রমাণ করছেন কলকাতার (Kolkata) পুলিশ (Police) কর্মী থেকে আধিকারিকরা। কখনও তাঁরা পাশে দাঁড়াচ্ছেন মুমূর্ষু রোগীর, আবার কখনও রুখে দিচ্ছেন নারী পাচার, আবার কখনও পরীক্ষার্থীদের নিয়ে ছুটছেন পরীক্ষা হলে। সেরকমই একটি ঘটনা ঘটল বৃহস্পতিবার। দুপুর দেড়টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakroborty) কাছে খবর আসে, বাইপাসে পরমা আইল্যান্ডের কাছে বারাসত থেকে গড়িয়াগামী একটি বাসের ভিতরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বছর ৬৫-র এক যাত্রী। ঘনঘন বমি করছেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে সৌভিক দেখেন, ততক্ষণে জ্ঞান হরিয়েছেন ওই যাত্রী। পরিচয়পত্র থেকে জানা যায় তাঁর নাম শঙ্কর কর (Shankar Kar)। তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ-সভাপতি।

আরও পডুন- Jalpaiguri Death:ভিনরাজ্যে কাজ করতে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন জলপাইগুড়ির বাসিন্দা

এতটুকু সময় নষ্ট না করে, সঙ্গে সঙ্গে কর্মা অ্যাম্বুল্যান্স ডেকে রোগীকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন সৌভিক। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সঠিক সময়ে চিকিৎসার ফলে আপাতত কিছুটা সুস্থ শঙ্কর কর। পুলিশের তরফ থেকে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আস্বস্ত করা হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থার করার জন্য কলকাতা পুলিশ তথা তিলজলা ট্রাফিক গার্ডকে কৃতজ্ঞতা জানিয়েছে কর পরিবার।

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...